‌কাশ্মীর নিয়ে কেন্দ্রের সমালোচনা, ভারতে ঢুকতে বাধা ব্রিটিশ সাংসদকে

কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রতিবাদে সরব হওয়ায় লেবার পার্টির এক ব্রিটিশ সাংসদকে ভারতে প্রবেশ করতে দেওয়া হল না। জানা গিয়েছে, সোমবার ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহাম দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাঁকে সেখানেই আটকে দেওয়া হয়।

ভারতে ঢুকতে বাধা ব্রিটিশ সাংসদকে


ডেবি আব্রাহাম কাশ্মীরের সংসদীয় দলের মধ্যে ছিলেন, তাঁর এক ঘনিষ্ঠ হরপ্রীত উপল জানিয়েছেন যে তাঁর বৈধ ভিসা বাতিল হয়ে যাওয়ার জন্য তিনি অভিবাসন দপ্তরের কাছ থেকে বাধা পান। জানা গিয়েছে, আব্রাহাম ও উপল দুবাই থেকে এমিরেটস বিমানে করে সকাল ন’‌টায় দিল্লি বিমানবন্দরে নামেন।

আব্রাহামের ই–ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা অক্টোবর ২০২০–তে। যদিও তাঁকে বিমানবন্দরে জানানো হয় তাঁর ভিসা বাতিল করা হয়েছে এবং কোনও কারণ না দেখিয়েই তাঁকে আটকে দেওয়া হয়। উপল আরও অভিযোগ জানিয়েছেন যে সাংসদের সঙ্গে একজন অপরাধীর মত ব্যবহার করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

২০১১ সাল থেকে সংসদের সদস্য আব্রাহাম এক বিবৃতিতে জানিয়েছেন যে তিনি দু’‌দিনের ব্যক্তিগত সফরে ভারতে এসেছিলেন। তিনি বলেন, '‌আমার ভিসা কেন প্রত্যাহার করা হল তা জানার চেষ্টা করি আমি এবং আমি এখন ভিসা পেতে পারি কিনা এ বিষয়েও কেই কিছু জানায়নি। এমনকী যিনি ওই দায়িত্বে ছিলেন তিনি জানান যে তিনি কিছুই জানেন না এবং যেটা ঘটেছে তার জন্য তিনি খুব দুঃখিত। এখন তাই আমি ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি, এরমধ্যে যদি ভারত সরকারের মন পরিবর্তন হয়। আমার সঙ্গে একজন অপরাধীর মতো আচরণ করা হবে জেনে সেটাতে আমি প্রস্তুত এবং আমি আশা করব যে আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে আমায় দেখা করতে দেবে।’‌

গত বছরের আগস্ট মাসে জম্মু–কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পরই ভারত সরকারের সমালোচনায় সরব হন আব্রাহাম। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একাধিকবার তিনি কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। সংসদে কাশ্মীরের অবস্থান পাশ হওয়ার পর তিনি ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূতকে চিঠি লিখে জানান যে কেন্দ্র সরকার কাশ্মীবাসীর বিশ্বাস ভেঙেছে। গত সপ্তাহেই কাশ্মীরে ২০ জনের বেশি বিদেশি কূটনীতিবিদরা সফরে আসেন। গত ছ’‌মাসে এটা বিদেশিদের দ্বিতীয় সফর ছিল উপত্যকায়। যদিও বর্তমানে উপত্যকায় কড়াকড়ি হওয়ায় কোনও বিদেশি সাংবাদিকের প্রবেশ নিষেধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+