Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যৌনতায় মত্ত ব্যক্তির পুরুষাঙ্গ ভাঙল উলম্বভাবে! কীভাবে? ভেবেই অবাক দুনিয়ার ডাক্তাররা

যৌনতার সময়েই ভাঙল যৌনাঙ্গ! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। শুধু তাই নয়, চিকিৎসকদের কাছেও এই ধরনের ঘটনা বিরল বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, একেবারে উলম্ব ভাবে ভেঙেছে ৪০ বছর বয়সের ওই ব্যক্তির। যৌনতার সময়ের এই অঘটন ঘটে। তবে এই ঘটনাতে বিশ্মিত চিকিৎসকেরাও।

জানা গিয়েছে, ওই ব্যক্তি অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ছুটে যান। ইউরোলজিস্ট বলছেন, পুরুষাঙ্গ ভাঙার ঘটনা অনেক ক্ষেত্রেই ঘটেছে। তবে এই ঘটনা একেবারেই বিরল।

৪০ বছরেও যৌনতায় মত্ত!

৪০ বছরেও যৌনতায় মত্ত!

যৌনতা কিংবা ভালোবাসা নতুন কিছু নয়! শরীরের একটা চাহিদা মাত্র। আর তা যে কোনও বয়সে আসতে পারে। আর তাই ৪০ এও যৌনতায় মত্ত হয়ে ওঠেন ওই ব্যক্তি। কিন্তু এই অবাধ যৌনতা তাঁর জীবনে কার্যত কালো মেঘ নামিয়ে আনবে তা ঘুনাক্ষরেও টের পাননি তিনি। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ব্যক্তি উলম্ব ভাবে অর্থাৎ vertical penile fracture ঘটেছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই penile fracture ঘটে। ফলে ডাক্তাররা এই ঘটনাকে প্রথম থেকেই বিরল হিসাবে দেখছে।

ভাঙার সময় কোনও আওয়াজ পর্যন্ত হয়নি!

ভাঙার সময় কোনও আওয়াজ পর্যন্ত হয়নি!

এভাবে যে যৌনাঙ্গ যে ভাঙতে পারে তা বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি ওই ব্যক্তি। কারণ এই অঘটন ঘটার সময় কোনও শব্দ হয়নি। এমনকি বুঝতে পারার মতো কোনও ঘটনাই ঘটেনি। কিন্তু ধীরে ধীরে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলেন ওই ব্যক্তি। যতদিন বাড়ছিল তত সমস্যাও বাড়তে থাকছিল। বিশেষ করে পুরুষাঙ্গে বেশ কিছু অনুভুতি হারিয়ে যায়। যা তিনি বুঝতে পারছিলেন কিন্তু কি ঘটেছে তা বুঝতে পারছিলেন না।

একাধিক পরীক্ষা করা হয়

একাধিক পরীক্ষা করা হয়

এমআরই থেকে শুরু করে একাধিক পরীক্ষা করা হয় ওই ব্যক্তির। আর সেখানেই পুরুষাঙ্গের ভাঙন ধরা পড়ে। পুরুষাঙ্গের ভাঙন বলা হলেও আদৌতে এটিকে পেশি ছিঁড়ে যাওয়া বলা হয়। কারণ পুরুষাঙ্গের হাড় ভাঙে না। ওই ব্যক্তির উলম্বভাবে থাকা বেশ কয়েকটি পেশি ছিঁড়ে গিয়েছে। তবে ইতিমধ্যে ওই ব্যক্তির সার্জারি করা হয়েছে। তিনি আপাতত সুস্থ রয়েছেন। এমনটাই জানিয়েছন ডাক্তাররা।

ছয়মাসেই শরীরে ফিরবে যৌনতা

ছয়মাসেই শরীরে ফিরবে যৌনতা

শুধু তাই নয়, চিকিৎসকরা জানাচ্ছেন আগামী ছয়মাসের পর থেকে ফের যৌনতা ফিরে আসবে ওই ব্যাক্তির। তবে চিকিৎসাবিজ্ঞানে এই ঘটনা একটা আলোড়ন ফেলে দিয়েছে। শুধু তাই নয়, এমনও যে ঘটতে পারে সে বিষয়ে ডাক্তারদের একটা জ্ঞানের ভান্ডার খুলে গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+