বাংলাদেশের সব রাজনৈতিকদলের মধ্যে সম্পর্কে উৎসাহ দিতে চায় এই দেশ

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ব্রিটেন। তবে তারা বিশ্বাস করে আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে এবং সব রাজনৈতিক দল তাতে অংশগ্রহণ করবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ব্রিটেন। তবে তারা বিশ্বাস করে আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে এবং সব রাজনৈতিক দল তাতে অংশগ্রহণ করবে। ঢাকার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত 'ডিক্যাব টকে' এসব কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনের বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না।

বাংলাদেশের সব রাজনৈতিকদলের মধ্যে সম্পর্কে উৎসাহ দিতে চায় এই দেশ

ব্লেক বলেছেন, ফেব্রুয়ারিতে ব্রিটিশ বিদেশমন্ত্রী বরিস জনসন বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলির সঙ্গে বৈঠক করেছিলেন। দুই বৈঠকেই তিনি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মুক্ত গণমাধ্যমের ওপর গুরুত্ব এবং বিরোধী দলের রাজনৈতিক অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছিলেন।

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক আরও বলেছেন, কমনওয়েলথের সদস্য হিসেবে, আন্তর্জাতিক অংশীদার, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের জন্য উৎসাহিত করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+