৮৫ বছর বয়সে 'সেক্স চেঞ্জ' করে মহিলা হলেন ব্রিটেনের জেমস
গর্বের সঙ্গে ৮৫ বছর বয়সে সেক্স চেঞ্জ সার্জারি করলেন ব্রিটেনের রুথ রোজ।
গর্বের সঙ্গে ৮৫ বছর বয়সে সেক্স চেঞ্জ সার্জারি করলেন ব্রিটেনের রুথ রোজ। এত বয়স্ক কেউ ব্রিটেনে এই সার্জারির মধ্যে দিয়ে যাননি বলে দাবি করা হয়েছে।

চার বছর আগেই সার্জারির জন্য তৈরি হয়েছিলেন রোজ। পরে চিকিৎসকদের সবুজ সঙ্কেত পাওয়ার পরই এগিয়েছেন বলে সান পত্রিকা জানিয়েছে।
এত দেরিতে এসে কেন এই জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলেন? সেই প্রসঙ্গে রুথের জবাব, ১৫ বছর আগে এগুলো সমাজে গ্রহণযোগ্য ছিল না। রুথ নিজে প্রাক্তন র্যাফ নেভিগেটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়র, ফিনান্সিয়াল কনসালট্যান্ট হিসাবে কাজ করেছেন। আগে তাঁর নাম ছিল জেমস।
তিনি বিয়েও করেছিলেন এক মহিলাকে। তবে ২০০৩ সালে তাদের ডিভোর্স হয়। কারণ ১৯৭৩ সালে জেমসের মহিলাদের পোশাক পরা ছিল স্ত্রীর হাতে চলে এসেছিল। পরে নাম বদলে জেমস হয়ে যান রুথ। জানিয়েছেন ৯ বছর বয়স থেকেই তিনি মেয়ে হতে চেয়েছিলেন।
এই সেক্স চেঞ্জ সার্জারিতে খরচ হয়েছে ৪ হাজার ইউরো। সার্জারির শেষে রুথ বলছেন, এমনভাবে নিজেকে বদলে ফেলতে পারব তা ভাবিনি। যেন নতুন করে জীবন শুরু করলেম বলে মনে হচ্ছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications