Bangladesh: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাংলাদেশের বিমান, যে কোনও সময় বিস্ফোরণ! ওপার বাংলা জুড়ে হুলস্থূল
Bangladesh: বোমায় উড়িয়ে দেওয়া হবে বাংলাদেশ বিমান! হুমকি পেতেই তীব্র উত্তেজনা সে দেশের হযরত শাহজালাল (Hazrat Shahjalal International Airport) আন্তর্জাতিক বিমানবন্দরে। রাতারাতি বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। এমনকি যাত্রীদেরও দ্রুত নিরাপদে বের করে আনা হয়। ওই বিমানটিকে ঘিরে রেখেছে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম (কিউআরএফ) এর আধিকারিকরা।
শুধু তাই নয়, তল্লাশিও করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ওই বিমানে রহস্যজনক কিছু পাওয়া যায়নি। তল্লাশি অভিযান চলছে বলেই সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Bangladesh) কন্ট্রোল রুমে একটি রহস্যজনক ফোন আসে। যেখানে বলা হয় রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৫৬ এ বোমা রাখা আছে।

যে কোনও সময় বোমাটি বিস্ফোরণ ঘটবে। রাতারাতি কন্ট্রোল রুম থেকে এহেন হুমকির বিষয়টি বিমানবন্দরের শীর্ষ আধিকারিকদের জানানো হয়। যা নিয়ে বিমানবন্দরের মধ্যেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে আসেন শীর্ষ আধিকারিকরা।
ওই বিমানকে বিস্তারিত তিওথ্য দেওয়া হয়। যা খবর, পাইলট বিমানটিকে সকাল ৯টা ৩৫ মিটিটে জরুরি অবতরণ করেন। সঙ্গে সঙ্গে গোটা বিমানটিকে ঘিরে ফেলা হয়। গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর একটি দল, কুইক রেসপন্স ফোর্সসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আগে থেকেই তৈরি রাখা হয়।
ফ্লাইটের ভেতর থেকে আড়াইশো যাত্রী ও ৯ ক্রুসহ সবাইকে নিরাপদে বের করে সরিয়ে নেওয়া হয়। এভসেক পরিচালক উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বাংলাদেশের বোম্ব স্কোয়াড বিমানটিতে রয়েছে। শুরু হয়েছে সার্চ অপারেশন। এখনও পর্যন্ত রহস্যজনক কিছু পাওয়া যায়নি। তবে তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে ঘটনার পরেই বাংলাদেশ প্রশাসনের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। বিমানের পাশাপাশি বিমানবন্দরেও তল্লাশি চালানো হচ্ছে। অন্যান্য বিমানগুলিকে তল্লাশি রেডারে রাখা হয়েছে বলে জানিয়েছেন সে দেশের শীর্ষ আধিকারিকরা।
সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গোটা পরিস্থিতির উপর অন্তবর্তী সরকারের তরফেও নজর রাখা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications