Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘুরে গেল খেলা, প্রবল বিস্ফোরণ কাঁপল পাকিস্তান, রিমোটের সাহায্যে কনভয়ে হামলা, রক্তের 'হোলি' খেলল বালোচরা

Blast At Pakistan: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান! পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলায় উত্তাল ভারত এবং পাকিস্তান। এর মধ্যেই কোয়েটার মারগেট (Quetta, Pakistan) এলাকায় এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। পাক সেনার কনভয়কে টার্গেট করা হয়। ভয়াবহ এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০ পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত আরও বেশ কয়েকজন।

যা খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পরেই (Blast At Pakistan) পাকিস্তানজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যে এই ঘটনার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। শুধু তাই নয়, ঘটনার একটি ভিডিও জারি করা হয়েছে।

Blast At Pakistan

Blast At Pakistan: রিমোটের সাহায্যে হামলা

জানা যাচ্ছে, বেলুচিস্তানের রাজধানীর কাছেই ভয়াবহ এই বিস্ফোরণটি ঘটানো হয়। ঘটনায় ১০ পাক সেনার মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে বালোচদের তরফে। জানা যাচ্ছে, রিমোট কন্ট্রোলড ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ IED ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। দূর থেকে রিমোটের সাহায্যে ঘটানো হয় বিস্ফোরণ। আর তাতে সম্পূর্ণ ধূলিসাৎ যায় পাকসেনার গাড়ি, দাবি বালোচের।

BLA এর তরফে এক বার্তায় জানানো হয়েছে, পাক সেনার কনভয়কে টার্গেট করেই এই বিস্ফোরণ ঘটানো হয়। এমনকী ঘটনার একটি ভিডিও জারি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রবল শব্দে গোটা এলাকা কেঁপে উঠছে। কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পাক সেনার তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে ঘটনার পর ওই এলাকায় পাকসেনা উপস্থিতি আরও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, সম্প্রতি বালোচ বিদ্রোহীরা যাত্রী সহ আস্ত একটা ট্রেন অপহরন করে নেয়।

যা নিয়ে কার্যত দুদিন ধরে পাক সেনার সঙ্গে বালোচদের চলে তীব্র গোলাগুলি। শেষমেশ কোনও রকমে অপহরণ হয়ে যাওয়া ট্রেন উদ্ধার করতে পারে পাক সেনা। এছাড়াও পাকিস্তানের বুকে একাধিক ঘটনায় দায় নিয়েছে বালোচরা। পাক প্রশাসনের কাছে বালোচ একটা বড় মাথাব্যাথার কারন।

Take a Poll

Blast At Pakistan: স্বাধীনতার পক্ষে লড়াই বালোচদের

এই এলাকাটি দীর্ঘদিন ধরেই বালোচ বিদ্রোহীদের কার্যকলাপের কেন্দ্রবিন্দু। শুধু তাই নয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ এলাকতেও সক্রিয় অবস্থায় রয়েছেন। সম্পূর্ণ স্বাধীনতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সেখানকার মানুষ। আর এই দাবিতে বিগত কয়েক বছর পাকসেনা এবং পাক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বালোচ লিবারেশন আর্মি অর্থাৎ BLA।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+