Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিরিয়ার সেনাবাহিনীর বাসে বড়সড় বিস্ফোরণ, মর্মান্তিক মৃত্যু ১৮ জওয়ানের, আহত বহু

সিরিয়ার সেনাবাহিনীর বাসে বড়সড় বিস্ফোরণ, মর্মান্তিক মৃত্যু ১৮ জওয়ানের, আহত বহু

Syria Damascus Bomb Attack: বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া। সেনাবাহিনীর বাসে ভয়ঙ্কর বোমা হামলা। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, অন্তত ২৭ জন জওয়ান এই ঘটনায় আহত বলেও জানা যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিরিয়ার দামাস্কাস (Damascus) শহরে। সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, সাম্প্রতিক কালে সিরিয়ার বাহিনীর উপর যতগুলি হামলা হয়েছে এটি সবথেকে বড় ঘটনা। ফলে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশাসনিক স্তরেও ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

একের পর এক হামলার ঘটনা ঘটেছে

একের পর এক হামলার ঘটনা ঘটেছে

গত কয়েকমাসে সিরিয়াতে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। যদিও মর্মান্তিক এই ঘটনার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে এই ঘটনার পরেই সিরিয়া জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাড়ানো হয়েছে আরও সুরক্ষা ব্যবস্থা। এমনকি সমস্ত বাহিনীকে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে সে দেশের সরকারের তরফে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সিরিয়াতে সংঘাতের পরিস্থিতি

সিরিয়াতে সংঘাতের পরিস্থিতি

বলে রাখা প্রয়োজন, একাধিক ইস্যুতে গত এক দশকের বেশি সময় ধরে সিরিয়াতে সংঘাতের পরিস্থিতি। আর সেই সংঘাত সিরিয়ার একটা প্রজন্মকে সম্পূর্ণ ভাবে শেষ করে দিয়েছে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। একাধিক সংগঠন এই বিষয়ে সরব হলেও আর শেষ কোথায় কেউ জানে না। সংঘাতের অবস্থায় একাধিক জঙ্গি সংগঠন নিজেদের জায়গা শক্ত করছে। যদিও সিরিয়ার বেশ কিছু এলাকা নতুন করে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

আমেরিকার সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে

আমেরিকার সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে

অন্যদিকে এই ঘটনার কয়েক মাস আগেই উত্তর-পূর্ব সিরিয়াতে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। গ্রিন ভিলেস বেস ক্যাম্পে রকেট হামলা হয়। যদিও বড়সড় কোনও ঘটেনি। এমনকি মার্কিন সেনাবাহিনীর বেস ক্যাম্প কিংবা সমরাস্ত্রের কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার পরে মার্কিন সেনা এক আধিকারিক জানান, ১০৭ মিমি একটি রকেট হামলা হয়। কয়েক কিমি দূর থেকে রকেটগুলি ছোঁড়া হয় বলেও জানানো হয়। তবে সিরিয়ার মাটিতে ইসলামিক স্টেট জঙ্গিদের উপর বড় হামলা চালায় মার্কিন এয়ারফোর্স। একাধিক আইএস জঙ্গিকে খতম করে বাহিনী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+