ওমিক্রন ইতিহাসের যেকোনও ভাইরাসের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে, সতর্ক করলেন বিল গেটস
সচেতন থাকার বার্তা দিলেন, বিল গেটস
বিশ্বজুড়ে ওমিক্রন নিয়ে উদ্বেগের শেষ নেই। এই নয়া প্রজাতির ভাইরাস যেন রীতিমত বিশ্বে আতঙ্কের সৃষ্টি করেছে। আর এই কারণেই আসন্ন সমস্ত ছুটির পরিকল্পনা বাতিল করেছেন Microsoft প্রতিষ্ঠাতা বিল গেটস। যা নিয়ে তিনি একটি টুইটও শেয়ার করেছেন। যাতে তিনি লিখেছেন ' কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা মারাত্মক। পৃথিবীর ইতিহাসে যতরকম ভাইরাসের উল্লেখ পাওয়া যায়, তাদের সবকটি থেকে অনেক বেশি তাড়াতাড়ি ছড়ায় এই নয়া প্রজাতির ভাইরাস ওমিক্রন। খুব তাড়াতাড়ি পৃথিবীর প্রতিটি দেশে ওমিক্রনের থাবা বসাবে। তাই কঠিন বিপদ সম্পর্কে আমাদের খুবই সচেতন থাকতে হবে। যদিও ভাইরাসের কারণে সমস্ত ছুটির পরিকল্পনা বাতিল করা রীতিমতো হতাশাজনক। তবে আশা করছি, ভাইরাস একদিন শেষ হবেই।

টুইটে বিল গেটস কি বললেন
Microsoft প্রতিষ্ঠাতা বলেন,ওমিক্রন আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আতঙ্কেরও সৃষ্টি হচ্ছে। ভাইরাসটি কতটা প্রাণঘাতী তা এখনও জানা যায়নি। বিশ্বের প্রতিটি দেশেই ওমিক্রন থাবা বসাবে। তবে,এই সংক্রামক হওয়ায় এটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে খারাপ ঢেউ হবে। তিনি সকলে করোনার ভ্যাকসিন নিতে হবে। সঙ্গে নিতে হবে বুস্টার শটও।

সচেতন থাকার বার্তা দিলেন-বিল গেটস
তিনি টুইট করে বলেন, সকলকে সচেতন থাকতে হবে। মাস্ক পড়তে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সেই সঙ্গে তিনি সকলকে টিকা নেওয়ারও পরামর্শও দেন।

২০২২ সালের মধ্যেও করোনা শেষ হতে পারে
বিল গেটসের দাবি, ওমিক্রনের কারণে মহামারী তরঙ্গ তিন মাসেরও কম স্থায়ী হবে। আমি বিশ্বাস করি যে, আমরা যদি সঠিক পদক্ষেপ নিই তাহলে ২০২২ সালের মধ্যেও করোনা শেষ হতে পারে। সবাইকে সচেতন থাকতে হবে।

WHO এর প্রধান কী জানালেন
Omicron যা নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয়েছিল। WHO এর প্রধান ডঃ টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, ডেল্টা ভাইরাসের থেকে ওমিক্রন দ্রুত আকারে ছড়িয়ে পড়েছে। যা বেশি ঝুঁকিপূর্ণ ও সংক্রমিত। বিশ্ব স্বাস্থ্যসংস্থা জনগণকে জনস্বাস্থ্য রক্ষার জন্য তাদের কিছু ছুটির পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছেন। কারণ ওমিক্রন বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications