Bangladesh: নাম-পতাকা বদলে যাবে বাংলাদেশের! এই ছিল ইউনূসের মনে মনে?

Bangladesh: শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ শুধুই সন্ত্রাস দেখেছে। অশান্তির আঁতুড়ঘর হয়ে উঠেছে বাংলাদেশ। স্বয়ং শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূসও (Muhammad Yunus) এসে অশান্তি ঠেকাতে পারেননি। আর এবার বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর বাংলাদেশে ফের ডামাডোল। ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

সোমবার রাতে ঢাকার সরকারি গেস্ট হাউস যমুনায় জরুরি সাংবাদিক বৈঠক ডেকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকারের তরফে জুলাই গণ-অভ্যুত্থানের (July Revolution) ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র, সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে ঘোষণাপত্র। সরকারের তরফে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র গৃহীত হবে।

bangladesh

খবর চাউড় হতেই রাতেই জরুরি বৈঠক ডাকেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা। সরকার নয়, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তারাই ঘোষণা করবেন বলে জানিয়ে দেন ছাত্রনেতারা। মঙ্গলে কেন্দ্রীয় শহিদ মিনারে মার্চ ফর ইউনিটি থেকে ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন বাধা দেওয়া হয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। সরকারের জায়গা থেকে ঘোষণাপত্র দেওয়া হবে।

অশান্তি ঠেকানোর নামগন্ধটুকু নেই। অথচ জুলাইয়ের হিংসাকে গণ-অভ্যুত্থানের নাম করে ঘোষণাপত্রে তার আস্ফালন দেখাতে চাইছে বাংলাদেশ। আদতে এর পেছনেও গভীর চক্রান্ত কাজ করছে বলে সূত্রের দাবি। কী সেই চক্রান্ত? বাংলাদেশের সংবিধান পাল্টে ফেলার আড়ালে গোটা দেশেরই নাম বদলে দিতে চাইছে মৌলবাদীরা। জাতীয় পতাকাও বদলে দেওয়া হতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বাংলাদেশের নাম পাল্টে ইসলামিক খিলাফত অফ বাংলাদেশ, ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান অথবা ইসলাম রিপাবলিক অফ বাংলাদেশ রাখা হতে পারে। সূত্রের আরও দাবি, ঘোষণাপত্রের নাম করে বাংলাদেশে সুন্নাত ও শরিয়া প্রথা চালুর পক্ষে হাঁটতে পারে মৌলবাদীরা। বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের থেকে জোর করে ইস্তফা আদায় করতে তারা ছক কষছে বলেও জানা গিয়েছে।

কোটা বিরোধী আন্দোলনের ভয়াবহতা বুঝিয়ে দিয়েছিল ছাত্র আন্দোলনের পেছনে রয়েছে সরকার বিরোধী ক্ষমতা দখলের লড়াই। আর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। ১৯৭২ এর তৈরি বাংলাদেশের সংবিধান মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা। স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান ভুলে সংবিধানকে মুজিবের চার্টার বলে আক্রমণ শানিয়েছে তারা। তবে কি এবার লিখিতভাবেই মৌলবাদীদের সংবিধান লাগু হবে বাংলাদেশে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+