Bangladesh: প্রাক্তন সেনাকর্তা ভারত দখলের ডাক দিতেই গলা শুকিয়ে গেল ইউনূসের, ভয় পেয়ে তড়িঘড়ি জানালেন...

India-Bangladesh: ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। ইতিমধ্যেই সীমান্তের ওপারে হাই অ্যালার্টে রয়েছে পাকসেনা। পাল্টা ভারতের তরফেও যুদ্ধের মহড়া শুরু হয়ে গিয়েছে। দেশের তিন বাহিনী অর্থাৎ স্থল, আকাশ এবং নৌবাহিনী গত কয়েকদিন ধরে শুরু করেছে মহড়া। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যদিও ভারত পাকিস্তান যুদ্ধ হলে ঢাকা কোনও পক্ষেই থাকবে না বলে ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে।

কিন্তু এর (India-Bangladesh) মধ্যেই বিস্ফোরক মন্তব্য বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এল এম ফজলুর রহমানের। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ''ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া''।

India-Bangladesh

এমনকী এই ব্যাপারে চিনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা উচিৎ বলেও সোশ্যাল মিডিয়ায় লেখেন প্রাক্তন এই সেনা কর্তা। আর এহেন পোস্ট ঘিরেই তীব্র বিতর্ক তৈরি হয়।

পাক গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে কাজে লাগাতে পারে, ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে গোয়েন্দারা সতর্ক করেছে। গোয়েন্দা সূত্র বলছে, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের নেতৃত্বে 'নতুন বাংলাদেশ' পাকিস্তানের প্রেমে মজেছে। আর সেই সুযোগ নিচ্ছে পাকগুপ্তচর সংস্থা আইএসআই। ইতিমধ্যে পাকগুপ্তচর সংস্থার আধিকারিকরা সম্প্রতি বাংলাদেশ ঘুরে গিয়েছে। ভারতের উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় অশান্তি ছড়াতে বিভিন্ন জঙ্গি সংঘঠনকে কাজে লাগাচ্ছে।

এমনকী বাংলাদেশের একাধিক কট্টরপন্থী মুসলিম সংগঠনও এই কাজে লিপ্ত হয়েছে। আর এই গোয়েন্দা বার্তা পাওয়ার সতর্ক ভারত। বিশেষ করে 'সেভেন সিস্টার্সে'র নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। আর এর মধ্যেই প্রাক্তন বাংলাদেশের এই সেনা কর্তার ফেসবুক পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

যদিও সরকার এহেন বক্তব্যকে সমর্থন করে না বলে ইতিমধ্যে সাফাই দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, 'বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এল এম ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত'।

Take a Poll

অন্তবর্তী সরকারের ওই আধিকারিকের কথায়, 'বাংলাদেশ সকল স্বার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও একই প্রত্যাশা করে।' প্রাক্তন সেনা কর্তাই নয়, গত কয়েকমাসে একাধিক কট্টরপন্থীর বক্তব্যেও ভারতের 'সেভেন সিস্টার্স' দখলের হুঁশিয়ারি শোনা গিয়েছে। যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+