লজ্জার ছবি বাংলাদেশে: মুজিবের বাড়ি ভেঙে 'মুন্নি বদনামে' উদ্দাম নাচ! ডাব খাবে কে? কাড়াকাড়ি ছাত্রদের মধ্যে
Bangladesh: মুজিবরের স্মৃতি বিজড়িত ভাঙা বাড়ির গাছের ডাব কে খাবে? তা নিয়েও কাড়াকাড়ি আন্দোলনকারীদের মধ্যে। বুধবার থেকে আজ বৃহস্পতিবার। রাত গড়িয়ে সকাল পর্যন্ত বুলডোজার চালিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। আর সেই সময় বাগানে থাকা একটি নারকেল গাছও ভেঙে ফেলা হয়। নারকেলগাছটি নিচে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়।
সেই গাছে থাকা ডাব কে নেবে? তা নিয়ে বেশ কয়েকজনের মধ্যে বচসাও বেঁধে যায় বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমের। শুধু তাই নয়, এর মধ্যে কয়েকজনকে গাছ থেকে ডাব ছিঁড়ে নিতেও দেখা যায়। আর এই ছবি দেখে চমকে উঠছেন বাংলাদেশের নাগরিক সমাজ (Bangladesh)।

কীভাবে একটা ইতিহাসকে ধ্বংস করে ডাব খাওয়া নিয়ে হুড়োহুড়ি করছেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'প্রথম আলো'তে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ডাব নিয়ে একদল যুবকের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। পরে ডাব হাতে অনেকে উল্লাস করেন এবং ছবি তোলেন। শুধু তাই নয়, বাড়ি ভাঙার পর তারস্বরে মাইক বাজিয়ে নাচ করতেও দেখা যায় একদল ছাত্রকে। বলিউডের জনপ্রিয় গান 'মুন্নি বদনামে'র সঙ্গে চলে চটুল নাচ।
এই ছবি দেখে একেবারে অবাক হয়ে যান অনেকেই। নিন্দার উঠেছে সর্বত্র। এখানেই শেষ নয়, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পিছনে ছয়তলা ভবনটি ভাঙার সময় ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যেতে দেখা যায় অনেককে।
ও দেশের সংবাদমাধ্যমকে 'আন্দোলনকারী'রা জানাচ্ছেন, এগুলি বিক্রি করে মুরগি কিংবা গরুর মাংস খাওয়া হবে। বল্কে রাখা প্রয়োজন, একই ভাবে জুলাই-অহাস্ট মাসে হওয়া বিপ্লবে আন্দোলনকারীরা হাসিনার বাড়িতে ঢুকে আন্দোলনের নামে কার্যত লুঠ চালায়। টিভি থেকে শুরু করে চেয়ার-আসবাব কিছুই ছাড়েনি। এমনকি আলমারি ভেঙে পরিবারের সদস্যদের জামা-কাপড় নিয়ে পালাতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের।












Click it and Unblock the Notifications