Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh: সকালেও ভাঙচুর-লুঠ বঙ্গবন্ধুর বাড়ি-সহ বাংলাদেশের একাধিক স্থানে, 'ঠুঁটো জগন্নাথ' ইউনূস

Bangladesh: বুধবারের রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালেও বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের (Mujibur Rahman) বাড়িতে অবাধে চলল ভাঙচুর (Vandalised)। কার্যত তালিবানি শাসন চলছে বাংলাদেশে। আর সব দেখেও চুপ মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) প্রশাসন। বাধা দেওয়ার কোনও প্রচেষ্টাই দেখা গেল না সরকারের তরফে। দুর্বৃত্তদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি।

বুধবার রাত ৮টা নাগাদ স্লোগান দিয়ে মিছিল করে এসে বঙ্গবন্ধুর বাড়ির গেট ভেঙে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। ভাঙচুর করে আগুনে জ্বালিয়ে (Set Fire) দেওয়া হয় বঙ্গবন্ধুর বাড়ির ভেতর। সকালেও ক্রেন, বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হচ্ছে সেখানে।

YUNUS

গুঁড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার (Sheikh Hasina House) বাড়িও। ৫ ধানমণ্ডি সুধা সদনেও আগুন দুর্বৃত্তদের। খুলনায় হাসিনার আত্মীয়ের বাড়িতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। চট্টগ্রামে ভাঙা হয় বঙ্গবন্ধুর (Bangabandhu) ম্যুরালও।

ভাঙচুরের পাশাপাশি অবাধে লুঠ চালানো হয়েছে বঙ্গবন্ধুর বাড়িতে। গ্রিল চুরি করতে দেখা গিয়েছে দুর্বৃত্তদের। এমনকী, নারকেল গাছ থেকে নারকেল চুরি করেও পালিয়েছে তারা। যেখানে যেখানে বঙ্গবন্ধুর মূর্তি রয়েছে , সব ভেঙে দিচ্ছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, স্বৈরাচারের কোনও চিহ্ন তারা রাখতে চান না। বিকেলের মধ্যেই ঐতিহ্যবাহী ওই বাড়ি ধুলিস্মাৎ করে দেওয়া হবে বলে জানান তারা।

হাসিনার যোগ নেই এমন রেসিডেন্সিয়াল এলাকাতেও আগুন লাগিয়ে দিয়েথে দুর্বৃত্তরা। দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। বঙ্গবন্ধুর বাড়ির বিভিন্ন অংশে বিজয়-২ লিখে দিয়েছে বিক্ষোভকারীরা। লাল কালি দিয়ে লেখা হয়েছে, 'স্বৈরাচার সাবধান'। বুধবারই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত থেকেই বিবৃতি দেন আওয়ামী লীগের সভাপতি তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাসিনার পূর্বনির্ধারিত ভাষণের ঠিক ঘণ্টাখানেক আগেই হামলা চালানো হয় বঙ্গবন্ধুর বাড়িতে। বিবৃতিতে হাসিনা বলেন, "যে স্মৃতিটুকু নিয়ে বেঁচে ছিলাম। আজকে সেই স্মৃতিটুকুও ভেঙে ফেলা হচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। যারা মানুষ হত্যা করে, ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী? নাকি যারা মানুষের কল্যাণ করে, তারা ফ্যাসিবাদী? কারা স্বৈরাচার? দেশবাসীই বিচার করবেন।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+