Bangladesh Violence: ইউনূসের বাংলাদেশে ফের অশান্তির আগুন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দিল দুষ্কৃতীরা
Bangladesh Violence: ক্ষমতায় বসেই বাংলাদেশে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। কিন্তু নতুন বাংলাদেশে শান্তি ফেরার নাম নেই। সংঘর্ষ, বোমাবাজি, গোলাবারুদের আওয়াজই দস্তুর। এবার ঢাকায় জাতীয় পার্টির (Jatiya Party) কার্যালয় আগুনে পুড়িয়ে দিল একদল দুষ্কৃতী।
বৃহস্পতিবার ঢাকার (Dhaka) বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে আচমকাই ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) সমর্থন করে এই জাতীয় পার্টি। তার জেরেই এদিন কর্মী সমর্থকদের হুমকি ধমকি দিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এরপর বচসা চরমে পৌঁছলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা।

দাউ দাউ করে জ্বলতে থাকে পার্টি অফিস। কালো ধোয়ায় ঢাকে গোটা এলাকা। জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিকাণ্ডের (Fire set) ঘটনায় হতাহতের খবর মেলেনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল আধিকারিক রাশিদ বিন খালেদ জানান, "আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কতটা ক্ষতি হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না।"
১৯৮০ সালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মিলিটারি ডিরেক্টর এরশাদের নেতৃত্বে গঠিত হয় জাতীয় পার্টি। বাংলাদেশে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এটি। শেখ হাসিনার সমর্থন করায় নতুন বাংলাদেশে চক্ষুশূল জাতীয় পার্টি। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বিএনপির (BNP) টার্গেট জাতীয় পার্টির নেতাকর্মীরা।
জাতীয় পার্টিকে দেশবিরোধী বলে আক্রমণ বাংলাদেশে ছাত্র আন্দোলনের (Students' Protest) অন্যতম নেতা হাসান্ত আবদুল্লার। দলের উৎখাত চেয়ে ফেসবুকে পোস্ট। আন্দোলনরত ছাত্রদের নিয়ে জাতীয় পার্টির সদর দফতরে অভিযানের ডাক দিয়েছেন হাসান্ত।
অপরদিকে গোটা ঘটনায় ক্ষোভ উগড়েছেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নু। ছাত্ররা উসকানিমূলক আন্দোলনে প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ তাঁর। "জনসমক্ষে দেখা যাচ্ছে কারা কাদের কী করছে, সোশ্যাল মিডিয়াতেও সব ছড়িয়ে পড়ছে, মানুষ বুঝবে," বলেন তিনি।
সংরক্ষণ বিরোধী আন্দোলন যখন ক্রমশ সরকার বিরোধী রূপ নিয়ে ফেলেছে, তখনই দেশ ছেড়ে ভারতে চলে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা চলে আসতেই সে দেশে আওয়ামী সমর্থকদের উপর ব্যাপক হামলা চালানো হয়। জেল থেকে বন্দিদের মুক্ত করা হয়। রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যান প্রচুর ছাত্র, নিরাপত্তারক্ষীসহ আমজনতাও। অবশেষে ছাত্র ও সেনার সমর্থনে বাংলাদেশে অন্তর্বতী সরকার গঠন করেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications