কফির কাপ হাতে সোফায় মুজিব কন্যা! বাংলাদেশ ছাড়ার পর কেমন আছেন? ফাঁস হল সেই ছবি

Bangladesh: জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশে হওয়া প্রবল আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা (Sheikh Hasina)। এমনকি দেশ ছাড়তেও বাধ্য হন। শুধু হাসিনাই নয়, তাঁর সঙ্গেই বাংলাদেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাও (Sheikh Rehana)। বাংলাদেশ বায়ুসেনার হেলিকপ্টারে দুজনেই ভারতের বায়ুসেনার ঘাঁটিতে নামেন। এরপর থেকে কেটে গিয়েছে কয়েকমাস।

দিল্লির এক গোপন আস্থানাতে রয়েছেন মুজিবকন্যা। সেখানে একেবারে ছায়াসঙ্গীর মতো দিদির সঙ্গে শেখ রেহানা আছেন বলে খবর। এর মধ্যেই চাঞ্চল্যকর একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে কফির কাপ হাতে একটি সোফায় বসে থাকতে দেখা যাচ্ছে। (Bangladesh)

Bangladesh

সে দেশের অন্যতম সাংবাদিক জুলকারনাইন সায়ের সেই ছবি তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ওই সাংবাদিকদের দাবি, গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটি প্রথম শেখ রেহানার ছবি।

আপাতত তিনি লন্ডনে আছে বলেও দাবি করা হয়েছে। আর এই ছবি প্রকাশ্যে আসতেই একেবারে হৈহৈকাণ্ড ওপার বাংলায়। অনেকেই মুজিবকন্যার তীব্র সমালোচনা করতে শুরু করেছেন। যদি রেহানা লন্ডনের বাসিন্দা, ব্রিটিশ নাগরিক। ফলে সে দেশে থাকার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বলে রাখা প্রয়োজন, শেখ রেহানা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। তাঁর বিরুদ্ধেও বর্তমান পরিস্থিতিতে একাধিক মামলা হয়েছে। টাকা নয়ছয় সহ একাধিক অভিযোগ রয়েছে সে দেশের ইউনূস সরকারের।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ অগস্ট একসঙ্গে দুই বোনা অর্থাৎ শেখ হাসিনা এবং শেখ রেহানার পথ চলা শুরু হয়। দীর্ঘ সময় ধরে দিদির ছায়াসঙ্গী হয়ে কাটিয়েছেন। পিতা শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লীগের হাল ধরেছেন। সেদিন অর্থাৎ ১৯৭৫ সালের ১৫ অগস্ট অভ্যুত্থানকারী সেনাবাহিনী ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির সরকারি বাসভবনে ঢুকে পড়ে এবং নৃশংস ভাবে গুলি চালায়। আর তাতে মুজিব-সহ পরিবারের সকল সদস্যের মৃত্যু হয়।

মর্মান্তিক মৃত্যু হয় তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা, তিন ছেলে শেখ কামাল, শেখ জামালের। এমনকি অভ্যুত্থানকারী সেনাবাহিনীর দল ১০ বছরের শিশু শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকেও ছাড়েনি। বুলেটে সবার দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে যায়। যদিও মুজিবের দুই কন্যা, হাসিনা এবং রেহানা বেঁচে যান। ঘটনার সময় দুজনে র জার্মানিতে ছিলেন। সেই সময় একই ভাবে ভারত আশ্রয় দিয়েছিল। ভারতে বসেই বাংলাদেশের বুকে গণতান্ত্রিক সরকার গঠনের চেষ্টা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+