সাম্প্রদায়িক নয়, হিন্দুদের উপর হামলা ষড়যন্ত্র করেই, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর
সাম্প্রদায়িক নয়, হিন্দুদের উপর হামলা ষড়যন্ত্র করেই, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে হিন্দুদের উপর হামলাকে সাম্প্রদায়িক বলতে নারাজ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এর মধ্যে গভীর ষড়যন্ত্র দেখছেন। প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুজোর সময় থেকে পর পর বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। এমনকী বাংলাদেশে ইস্করেন মন্দিরেও ভাঙচুর চালানো হয়েছে।

বাংলাদেশে হিন্দুদের উপর
দর্গাপুজোর সময় থেকেই দফায় দফায় বাংলাদেশে হামলা হচ্ছে হিন্দুদের উপর। বাংলাদেশের কুমিল্লায় দুর্গাপুজোর মণ্ডপে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় দুর্গার মুর্তি। আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকী বাংলাদেশে ইস্কনের মন্দিরেও ভাঙচুর চালানো হয়। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে। ভারতের প্রতিবেশি দেশ বাংলাদেশে। সেখানে হিন্দুরা সংখ্যালঘু হলেও তাঁদের উপর নির্যাতনের ঘটনা বড় একটা ঘটেনা।

ষড়যন্ত্রের অভিযোগ
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে তৎপর বাংলাদেশ সরকারও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে বলেছেন, এই ঘটনায়কে রেয়াত করা হবে না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান জানিয়েছেন তিনি কিছুতেই একে সাম্প্রদায়িক ঘটনা মানতে নারাজ। ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন তদন্ত চলছে, দ্রুত এই ষড়যন্ত্রের পর্দাফাস হবে।

তদন্তে বাংলাদেশ সরকার
বাংলাদেশের কুমিল্লায় দুর্গামণ্ডপে ভাঙচুর করা হয়। কুমিল্লা এবং নোয়াখালিতে হিন্দু মন্দির, ইসকন মন্দির এবং দুর্গাপুজোর মণ্ডপে হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার করার নির্দেশ দেন হাসিনা সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধীরা যে ধর্মেরই হোক না কেন, তাঁদের শাস্তি দেওয়া হবে।' কিন্তু প্রধানমন্ত্রী হাসিনার এই বার্তার পরেও বাংলাদেশে ইসকনের মন্দিরে হামলা চালানো হয়। আতঙ্কে সেখানকার ইস্কন মন্দিরের ভক্তরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন।

তদন্তে বাংলাদেশ সরকার
কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করছে হাসিনা সরকার। কুমিল্লার ঘটনায় এখনও পর্যন্ত ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে একজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে বাংলাদেশ পুলিশ মনে করছে উস্কানিতেই এই ঘটনা ঘটেছে। বাংলাদেশে ইস্কনের মন্দিরের প্রধান এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জও।












Click it and Unblock the Notifications