ভান্ডারেই নেই! ভারত সীমান্তে সেই ভয়ঙ্কর অস্ত্রই ব্যবহারে বিজিবিকে অনুমোদন ইউনূসের! মাথায় হাত সেনার
India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা! কাঁটাতার বসানোকে কেন্দ্র করে গত কয়েকদিনে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে মালদা, কোচবিহার কিংবা বালুরঘাট সীমান্তে। এমনকি ফসল কাঁটাকে কেন্দ্র করে দুই দেশের মানুষ একে অপরের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিল তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফকে সাউন্ড গ্রেনেন্ড ব্যবহার করতে হয়েছে। আর তাতেই মাথায় হাত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির।
আর এরপরেই ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) 'সাউন্ড গ্রেনেড' এবং 'টিয়ার শেল' ছোড়ার অনুমোদন পেল সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি (BGB)। আজ সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়।

সেখানেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্লেষকদের কথায়, এই পদক্ষেপ আগামিদিনে সীমান্তে (India-Bangladesh Border) উত্তেজনা বাড়াবে। শুধু তাই নয়, যুদ্ধের উস্কানি বলেও মত সামরিক বিশ্লেষকদের একাংশের।
বৈঠক শেষে বাংলাদেশের সংবাদমাধ্যমকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) বিজিবির ক্ষমতা বাড়াতে হবে। আইনশৃঙ্খলা ধরে রাখতেই নাকি এই সিদ্ধান্ত জরুরি বলে দাবি। আর সেই কারণেই বিজিবির হাতে নতুন সরঞ্জাম দেওয়া প্রয়োজন বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে সীমান্ত নিয়ে এদিনের বৈঠকে একাধিক বিষয় উঠে আসে।
বিশেষ করে সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইনশৃঙ্খলাজনিত সমস্যা মোকাবিলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আর এ জন্যেই সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মতো সরঞ্জামের ব্যবহারের বিষয়টি উঠে আসে বলে খবর। অন্যদিকে অনুমোদন দেওয়া হলেও এই সমস্ত জিনিস বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিজিবির কাছেই নেই বলে জানা যাচ্ছে। তবে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কিনতে খুব শীঘ্রই অনুমোদন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দেবেন বলেও খবর।
বলে রাখা প্রয়োজন, মালদহ সীমান্তে (India-Bangladesh Border) বিএসএফ উত্তেজনা ছড়াতে এই 'সাউন্ড গ্রেনেড' এবং 'টিয়ার শেল' ব্যবহার করে। নজিরবিহীন ভাবে তা কার্যত করতে বাধ্য হন জওয়ানরা। তাতে ওপারের বেশ কয়েকজন মানুষ আহতও হন। আর এরপরেই এই সংক্রান্ত সিদ্ধান্ত বাংলাদেশ নিল বলেই মনে করা হচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications