বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষতি বাংলাদেশেও! সরানো হয়েছে ১৫ লক্ষ মানুষকে
ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে বাংলাদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। উপকূল সংলগ্ন এলাকায় কাঁচাবাড়ির যেমন ক্ষতি হয়েছে, তেমনই ফসলেরও ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে বাংলাদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। উপকূল সংলগ্ন এলাকায় কাঁচাবাড়ির যেমন ক্ষতি হয়েছে, তেমনই ফসলেরও ক্ষতি হয়েছে। প্রশাসনের তরফে নিচু এলাকায় বসবাসকারী প্রায় ১৫ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়।

বাংলাদেশের মাটিতে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়ের বেগ হ্রাস পেলেও, শুরুতে তা ছিল ঘন্টায় ১১০ থেকে ১২০ কিমি। দেশের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছিল দুটি বন্দরে যেন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের ঢেউ উঠেছে সাধারণের থেকে দুটি মিটারেরও বেশি।
বাংলাদেশের মাটিতে দক্ষিণ পশ্চিমে খুলনায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। এর আগে ঘূর্ণিঝড়ের সতর্কতার কথা জানাতে প্রায় ৫৫ হাজার স্বেচ্ছাসেবককে নিয়োগ করা হয়েছিল। তাঁরা ঘরে ঘরে প্রচার করেন।
প্রশাসনের তরফে দেশব্যাপী স্কুল টেস্ট বন্ধ রাখা হয়েছে। উপকূল এলাকায় সরকারি আধিকারিকদের ছুটিও বাতিল করে দেওয়া হয় আগে থেকে।
ঢাকা থেকে প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা গিয়েছে, সেখানকার বিপর্যয় মোকাবিলা মন্ত্রী মহঃ এনামূর রহমান ১৩ উপকূল জেলায় বসবাসকারী সাধারণ মানুষকে ত্রাণশিবিরে আসার পরামর্শ দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications