লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ সরকার
এ নিয়ে চার দফায় বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল। নতুন বিধিনিষেধের আওতায় হোটেল-রেস্তোরাঁয় খাদ্য পরিবেশন করা যাবে না, শুধু বাইরে নিয়ে খাবার জন্য এবং অনলাইনে খাদ্য বিক্রি করা যাবে।
করোনাভাইরাস নিয়ে অব্যাহত উদ্বেগের মধ্যে বাংলাদেশে সরকার লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে।
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে জানানো হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে সব ধরণের কার্যক্রম ও চলাচলে বিধিনিষেধ এক সপ্তাহ অর্থাৎ ২৩শে মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর চতুর্থ দফায় বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল।
ঈদের আগের দিন গত ১৩ই মে এই সময়সীমা বাড়ানোর আভাস দেয়া হলেও রোববার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমের আনুষ্ঠানিক ঘোষণা দিল।
এই নতুন লকডাউনে সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সব দফতর অথবা সংস্থা জরুরি পরিসেবার আওতাভুক্ত হবে।
সেইসঙ্গে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় খাবার পরিবেশন করা যাবে না, শুধু বাইরে নিয়ে খাবার জন্য এবং অনলাইনে খাদ্য বিক্রয় করতে পারবে। ।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনে নির্দেশ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়তে পারেন:
- লকডাউনে বাড়ির বাইরে বের হতে যা করতে হবে
- দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি
- শপিংমল ও গণপরিবহন চালু হলে কী সংক্রমণের ঝুঁকি বাড়বে?













Click it and Unblock the Notifications