Bangladesh Pakistan VISA: পাকিস্তানিদের জন্য সহজে ভিসা বাংলাদেশের, জঙ্গি চালাচালিতে মদত ইউনূসের?

Bangladesh Pakistan VISA: বাংলাদেশের পাকিস্তান প্রীতি ক্রমেই বেড়ে উঠছে। ভারতের অবদান ভুলে মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) সরকারের আমলে বাংলাদেশের বন্ধু হয়েছে পাকিস্তান। আর এবার তাদের জন্যই ভিসার (VISA Process) নিয়ম আরও শিথিল করল বাংলাদেশ।

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও নিবিড় করতেই নাকি এমন সিদ্ধান্ত। শনিবার লাহোর চেম্বার অফ কমার্সে এক অনুষ্ঠানে হাজির ব্যবসায়ী মহলকে সগৌরবে একথা ঘোষণা করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার ইকবাল হুসেন।

Bangladesh Pakistan VISA

পাকিস্তানি নাগরিকদের (Pakistani) ভিসা করার জন্য এবার থেকে আর ঢাকার মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না বলে জানান তিনি। মহম্মদ ইউনূসের সরকার আগের নিয়ম শিথিল করে দিয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামিদিনে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে সুদূরপ্রসারী চিন্তাভাবনা করা হচ্ছে। ইকবাল হুসেনের কথায়, গত কয়েক দশক ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সন্তোষজনকেরও তলানিতে ছিল। তাই দুই দেশের সম্পর্কের উন্নতি চায় বাংলাদেশের মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের ১৮ কোটি জনতা পাকিস্তানের জন্য বৃহৎ ভোক্তা হতে পারে বলে জানান ইকবাল।

ভারতকে এড়িয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির (South Asian Countries) সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আঞ্চলিক ব্যবসা বাণিজ্যে ও সহাবস্থানে জোর দিতে সার্কের সদস্য দেশগুলিকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আর তাই বাংলাদেশি হাই কমিশনারের দাবি, ব্যবসায়িক সহাবস্থানের স্বার্থে দুই দেশকেই এগিয়ে আসতে হবে। এদিন লাহোর চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মিঞা আবুজার শাদ জানান, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিগত অর্থবর্ষ ২০২৩-২০২৪-এ ৭১৮ মিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক ব্যবসা হয়েছে।

এদিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে হঠাৎ জেগে ওঠা প্রীতি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ ভারতে। সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি হলে জঙ্গিমূলক কার্যকলাপ বাড়ার আশঙ্কা রয়েছে। ভিসার সুযোগ নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে ভারতে সন্ত্রাসবাদ চালাতে পারে জঙ্গিরা। বাংলাদেশে ঢুকে ভারত বিরোধী জিগির তুলে ধরবে জঙ্গিরা। এমনই আশঙ্কা গোয়েন্দা ও কূটনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+