২৫ হাজার টাকা দিলেই কড়কড়ে ১ লক্ষের নোট! লোভনীয় ‘অফার’ কাঁটাতারের ফাঁকে
মাত্র ২৫ হাজার টাকার বিনিময়েই মিলছে কড়কড়ে এক লক্ষ টাকার নোট! সীমান্তের ফাঁক গলে কারবার একেবারে রমরমা। খাস রাজধানী শহরেই ‘কাঁচা’ টাকার এই কারবারের পর্দাফাঁস করে দিল বাংলাদেশ ব্যাটেলিয়ন।
মাত্র ২৫ হাজার টাকার বিনিময়েই মিলছে কড়কড়ে এক লক্ষ টাকার নোট! সীমান্তের ফাঁক গলে কারবার একেবারে রমরমা। খাস রাজধানী শহরেই 'কাঁচা' টাকার এই কারবারের পর্দাফাঁস করে দিল বাংলাদেশ ব্যাটেলিয়ন। সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় ধরা পড়েছে জাল নোট পাচার চক্র। সেই চক্রের মূল পান্ডাকে জেরা করে উঠে এসেছে এহেন চাঞ্চল্যকর তথ্য।

রাজধানীর বুকে জালনোটের ছাপাখানা খুলে কারবারে পসার লাভ করেছিল ধৃত সামসুল। বাংলাদেশ ব্যাটেলিয়ন গোপন সূত্রে এই খবর পেয়েই অভিযান চালায়। তারপরই প্রকাশ্যে আসে ঘটনা। মহম্মদপুর এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় জালনোট পাচার চক্রের মূল পান্ডা সামসুল আলমকে।
তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। এরপরই একে একে প্রকাশ্যে আসে ঘটনাপ্রবাহ। সামসুল ভারত-বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে জালা নোট পাচার চালাত। কীভাবে চলত এই পাচার চক্র? সামসুলের কথায়, জাল নোট ছাপার পর তা পৌঁছে দেওয়া হত এজেন্টদের হাতে। তাঁরাই সেগুলি নিয়ে আসত সীমান্তে। তারপর কাঁটাতারের ওপারে ভারতীয় এজেন্টদের হাতে তুলে দেওয়া হত। সেখান থেকেই ভারতে পাচার হত জাল নোট।
জেরায় সামসুল জানায়, এক লক্ষ টাকার জাল নোটের বিনিময়ে পাওয়া যেত ২৫ হাজার টাকা। ভারতের পাচারকারীরা ওই দরেই জালানোটগুলি কিনে নিত। এই কাজে বেশ কিছু সীমান্তের অফিসারেরও যোগসাজোশ রয়েছে বলে জেরায় জানিয়েছে সামসুল। বছর খানেক আগেই একবার গ্রেফতার হয়েছিল সে। তারপর ফের সামসুল এই কারবারে নামে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications