Pakistan Terror Attack: নির্বাচনের আগে পাকিস্তানে জঙ্গি হামলা, থানায় ঢুকে গুলি, মৃত ১০ পুলিশকর্মী

Pakistan Terror Attack: থানায় ঢুকে হামলা চালাল জঙ্গিরা! অন্তত ৩০ জন জঙ্গি থানায় ঢুকে এলোপাথাড়ি হামলা চালায় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলার চৌধওয়ান পুলিশ থানায়।

অতর্কিত এই জঙ্গি হামলায় ১০ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আহত আরও ছয়। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। সামনেই পাকিস্তানে নির্বাচন (Pakistan Election)। নির্বাচনের মুখে এই ঘটনা (Pakistan Terror Attack) ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Pakistan Terror Attack

তবে ঘটনার (Pakistan Terror Attack) পরেই পাকিস্তানজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত জায়গায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কোন জঙ্গি সংগঠন জড়িত তা এখনও জানা যায়নি।

তবে পাকিস্তান পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে জঙ্গিরা থানায় ঢুকে লক্ষ্য করে এলোপাথাড়ি হামলা (Pakistan Terror Attack) চালায়। প্রথমে গ্রেনেড হামলা চালানো হয়। আতঙ্কে কার্যত ছোটাছুটি শুরু করে দেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। আর সেই সময় জঙ্গিরা থানায় ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালাতে (Pakistan Terror Attack) শুরু করে বলে অভিযোগ।

যদিও পাল্টা প্রত্যাঘাত করে পুলিশও। দীর্ঘক্ষণ দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে বলে অভিযোগ। আর তাতে ১০ পাক পুলিশ কর্মীর মৃত্যু হয় বলে দাবি সংবাদমাধ্যমের। আহত হন আরও ছয়জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত বেশ গুরুতর বলে খবর।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান আখতার হায়াত গান্দাপুর সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আজ সোমবার স্থানীয় সময় ৩টে নাগাদ একেবারে অতর্কিতেই হামলার (Pakistan Terror Attack) ঘটনা ঘটে। আর তাতে ১০ জন পুলিশ কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় ওই পুলিশ প্রধান।

আগামী বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন রয়েছে। আর তা ঘিরে পাকিস্তানের রাজনীতি ক্রমশ চড়ছে। একই একের পর এক নাশকতার ঘটনাও ঘটে চলেছে সে দেশে। গত কয়েক সপ্তাহের ব্যবধানে সে দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আর তা ঘটেছে পাক নির্বাচন কমিশনের অফিসের সামনে। আর সেই সমস্ত ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে হামলা (Pakistan Terror Attack) চালালো জঙ্গিরা। আর এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। তবে নির্বাচনকে মাথায় রেখে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা দেশকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+