কাবুলে ন্যাটোর সদর দফতরের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, হত ১০, জখম ৪২
কাবুলে ফের আত্মঘাতী বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত ৪২ জন। কাবুলে ন্যাটোর সদর দফতর এবং আফগানিস্তানে আমেরিকার দূতাবাসের অদূরেই বিস্ফোরণটি ঘটে।
কাবুলে ফের আত্মঘাতী বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত ৪২ জন। কাবুলে ন্যাটোর সদর দফতর এবং আফগানিস্তানে আমেরিকার দূতাবাসের অদূরেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন।

কয়েক সপ্তাহ আগেই ফ্রান্সের জি-৭ বৈঠকে যোগ দিয়ে বলেছিলেন আফগানিস্থান থেকে সেনা সরিয়ে নিতে চায় আমেরিকা। শুধু তাদের পক্ষে আর এই কাজ করা সম্ভব নয়। অন্য দেশকেও এগিয়ে আসতে হবে। তার পরেই ঠিক মার্কিন দূতাবাসের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল তালিবানিরা। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপত্র নসরত রাহিমি জানিয়েছেন, মৃত ১০ জনই সেদেশের নাগরিক। আহতরাও তাই। সকলকে হাসাতালে ভর্তি করা হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ন্যাটোর দফতর এবং মার্কিন দূতাবাসে ঢোকার আগে চেকপোস্টে বিস্ফোরণটি হয়েছে। গাড়িগুলি একেবারে ঝলসে গিয়েছে। এতোটাই শক্তিশালী ছিল সেই বিস্ফোরণ যে গাড়ির যন্ত্রাংশ গুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আশপাশে ছোট ছোট দোকানগুলিও ভেঙে গিয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন রাস্তা পারাপারের জন্য অনেক লোক সেখানে দাঁড়িয়েছিেলন, সেই ভিড়ের মধ্যেই বিস্ফোরণ ঘটানো হয়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications