নতুন বিপদ! উপসর্গ নেই, চুপিসারে করোনা সংক্রামিত হচ্ছে চিনে
করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠলেও বিপদ পিছু ছাড়ছে না িচনের। উপসর্গহীন করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে সেদেশে।
করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠলেও বিপদ পিছু ছাড়ছে না িচনের। উপসর্গহীন করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে সেদেশে। গত রবিবারই উপসর্গহীন করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছ। একদিনে প্রায় ৯ জন সংক্রামিত হয়েছেন এই উপসর্গহীন করোনা সংক্রমণে।

উপসর্গহীন করোনা সংক্রমণ
উপসর্গহীন করোনা সংক্রমণ বাড়ছে চিনে। ৪৭ থেকে বেড়ে সেই সংখ্যা ৭৮-এ পৌঁছে গিয়েছে। এই সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে চিনের। যার কারণে এই ধরনের করোনা সংক্রমণ ঠিক কতটা ছড়িয়েছে তা এখনও স্পষ্ট করে নির্ধারণ করা যাচ্ছে ন। যাঁরা হাসপাতালে এসে পরীক্ষা করাচ্ছেন তাঁদেরই চিহ্নিত করা গিয়েছে। সেকারণেই এই ধরনের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে িচনের

করোনা উপসর্গ
করোনা ভাইরাসে মূলত সর্দি-কাশির সঙ্গে শ্বাসকষ্ট এবং ডায়রিয়া দেখা দিচ্ছে। কারোর আবার স্বাদ এবং ঘ্রানশক্তি হারাচ্ছে। এর বাইরে এখনও পর্যন্ত আর কোনও উপসর্গ করোনা ভাইরাসের পাওয়া যায়নি। এই উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। খুব কম জনেরই চোখ লাল বা গোলাপী হয়ে যাওয়ার লক্ষন দেখা দিয়েছে।

স্বাভাবিকের পথে উহান
এদিকে করোনা চিনে মহামারী তবমা হারিয়েছে। ধীরে ধীরে লকডাউন প্রত্যাহার করা শুরু হয়েছে করোনা ভাইরাসের আঁতুরঘর উহানে। কিন্তু গত কয়েকদিেন নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় আবার শহরবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করেছে জিনপিং প্রশাসন।












Click it and Unblock the Notifications