জ্বলছে পাকিস্তান, একাধিক সরকারি দফতরে আগুন, সেনা নামল ইসলামাবাদ-পাঞ্জাব প্রদেশে
ইমরান খানের গ্রেফতারির পর থেকে যেন অশান্তি কিছুতেই থামছে না পাকিস্তানে। অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের একাধিক জায়গা। ইসলামাবাদ থেকে শুরু করে খাইবার পাখতুনওয়া, বালুচিস্তান প্রদেশে সেনা নামানো হয়েছে। শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।
ইমরান খানের অশান্তির জেরে পাকিস্তানের কমপক্ষে ৭ জন মারা গিয়েছেন। ৩০০ জনের বেশি আহত হয়েছেন। শতাধিক প্রতিবাদীকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে মহিলারাও রয়েছেন। ইসলামাবাদে অসংখ্য সরকারি দফতরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ইমরান অনুগামীরা।

শুধু মাত্র পাঞ্জাব প্রদেশে কমপক্ষে ১৪টি সরকারি দফতরে আগুন ধরিয়ে দিয়েছেন ইমরান খানের সমর্থকরা। ইসলামাবাদের পরিস্থিতিও সংকটজনক। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ইমরান খানের সমর্থকরা। সরকারি দফতরগুলিকে টার্গেট করছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সেনা নামাতে হয়েছে ইসলামাবাদে।

শুধু ইসলামাবাদ নয় অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে পাঞ্জাব প্রদেশ, গিলগিট, বালুচিস্তানেও। পাঞ্জাব প্রদেশ, গিলগিট, বালুচিস্তানেও মোতায়েন করা হয়েছে সেনা। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে শাহবাজ শরিফ সরকার। কিছুতেই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আতঙ্কে রয়েছেন পাকিস্তানের বাসিন্দারা।

অস্থিরতা ক্রমশ বাড়ছে পাকিস্তানে। জায়গায় জায়গায় বিক্ষোভ অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে। শতাধিক বিক্ষোভকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছে শয়ে শয়ে মানুষ। মহিলারাও পিছিয়ে নেই। পাকিস্তানের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও।
এদিকে ইমরান খান অভিযোগ করেছেন তাঁকে হেফাজতে নিয়ে পুলিশ তার উপরে আক্রমণ করেছে। তাঁর উপরে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে দেশদ্রোহিতা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে শাহবাজ শরিফ সরকার। বিলাওল ভুট্টোর ভারত সফর নিয়ে ইমরান খানের বক্তব্যের পরেই গ্রেফতার করা হয় ইমরান খানকে।












Click it and Unblock the Notifications