Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

APEC Summit: শীর্ষ সম্মেলনের আগে বৈঠক করবেন বাইডেন-জিনপিং! যে বিষয়গুলি উল্লেখযোগ্য

APEC Summit: সান ফ্রান্সিসকোয় ৩০ তম এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরামের শীর্ষ বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এ বৈঠকের কথা রয়েছে। এলাকায় উত্তেজনা প্রশমনে শীর্ষ বৈঠক উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে।

সান ফ্রান্সিসকোয় ৩০ তম এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরামের শীর্ষ বৈঠকে ২১ টি সদস্য দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। তার আগে বাইডেন-জিনপিং বৈঠক উল্লেখযোগ্য মুহূর্ত হতে চলেছে। কেননা চিনা গুপ্তচর বেলুনে গুলিবর্ষণের পরে দুটি দেশের মধ্যে উত্তেজনা ক্রমবর্ধমান ছিল।

APEC শীর্ষ সম্মেলনের আগে বৈঠক করবেন বাইডেন-জিনপিং

ইন্দোনেশিয়ার বালিতে গ্রুপ অফ ২০ শীর্ষ সম্মেলনের পর থেকে বাইডেন এবং জিনপিংয়ের মধ্যে আর কোনও আলোচনা হয়নি। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সীমিতই রয়েছে এই ধরনের আলোচনা। ২০২১-এর পর থেকে দু-দেশের শীর্ষ নেতৃত্ব মাত্র একবারই মিলিত হয়েছেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৭ সালে জিনপিং শেষবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।

এর আগে হোয়াইট হাউস শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যকে তুলে ধরে বলেছিল, দু-দেশের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধে যোগাযোগ বৃদ্ধি করাই উদ্দেশ্য। এবার যে বিষয়গুলি আলোচনায় উঠে আসতে পারে তা হল, মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব, ইউক্রেন নিয়ে অবস্থানের পরে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক, তাইওয়ান, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাণিজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয়।

চিনের চাপের পরেও আমেরিকা তাইওয়ান এবং ফিলিপাইন নিয়ে তাদের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে। বলা ভাল বাইডে প্রশাসন ইন্দো-প্যাসিফিক মিত্রদের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে। ওয়াশিংটন এই মুহূর্তে চিনের সঙ্গে সামরিক সম্পর্ক পুনরুদ্ধার-সহ ফেন্টানাইল বাণিজ্যের বিরুদ্ধে লড়াই-সহ সুনির্দিষ্ট ফলাফল চায়।

অন্যদিকে চিন তাইওয়ানের ২০২৪-এর নির্বাচন আসার সঙ্গে সঙ্গে স্বাধীনতার পক্ষে মনোভাব পোষণ করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশ্বাস চায়। পাশাপাশি সেমিকন্ডাক্টারের ওপরে শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ সহজ করা তাদের লক্ষ্য। দুই শীর্ষ নেতা দুদেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট বাড়ানো এবং সম্ভাব্য সাংবাদিক ভিসার বিধিনিষেধ শিথিল করার বিষয়ে আলোচনা করতে পারেন।

যেহেতু বাইডেন এবং জিনপিং মিলিত হতে চলেছেন, তাই অনেক অনিশ্চয়তার মধ্যে ইতিবাচক প্রভাবের আশাও করছেন বিশ্লেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+