আরও এক জামাতে নেতার মৃত্যুদণ্ড

যুদ্ধোপরাধী আরও এক জামাতে ইসলামি নেতার মৃত্যুদণ্ডের আদেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাবনায় নির্বিচারে লুঠ, হত্যা, গণহত্যার অপরাধে জামাতে ইসলামির অন্যতম নেতা আবদুস সুভানকে এই সাজা শোনানো হয়েছে। সুভানকে নিয়ে মোট ১৬ জন রাজাকারের বিরুদ্ধে সাজা প্রমাণিত হল।

আরও এক জামাতে নেতার মৃত্যুদণ্ড


এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চেয়ারম্যান, বিচারপতি ওবাইদুল হাসান এই সর্বোচ্চ সাজা শোনান। আবদুস সুভানের বিরুদ্ধে আনা ৯টি অভিযোগের মধ্যে ৬টি অভিযোগই প্রমাণিত হয়েছে। সাজা ঘোষণার সময় ট্রাইবুন্যালের আরও দুই সদস্য বিচারপতি মহম্মদ মুজিবুর রহমান মিঞাঁ ও বিচারপতি শাহিনুর রহমানও উপস্থিত ছিলেন।

আবদুস সুভান পাবনার জামাতে ইসলামি শাখার প্রধান ছিলেন। পাকিস্তানি সেনার সঙ্গে মিলে সুভান গণহত্যায় শামিল হন বলেই বিচারে প্রমাণিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+