প্রথম হিন্দু হিসাবে কানাডার মন্ত্রিসভা সদস্য হলেন এই আইনের অধ্যাপক
প্রথম হিন্দু হিসাবে কানাডার মন্ত্রিসভা সদস্য হলেন এই আইনের অধ্যাপক
কানাডায় এই প্রথম মন্ত্রিসভায় স্থান পেলেন কোনও হিন্দু ধর্মাবলম্বী। বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। সেই সময় নিজের মন্ত্রিসভায় অনিতা ইন্দিরা আনন্দের থাকার কথা জানান তিনি। তাঁকে জন পরিষেবা ও ক্রয় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে অনিতা ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন আরও তিন ভারতীয় বংশোদ্ভূত।

অনিতা টরন্টো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তাঁর জন্ম কানাডার নোভাস্কটিয়া প্রদেশের কেন্টভিল্লি শহরে। অনিতার বাবা-মা দুই জনেই চিকিৎসক। চার সন্তানের মা অনিতা ওকভিল্লি অঞ্চলে ইন্দো-কানাডিয়ান সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এবং তিনি কানাডা যাদুঘরের সভাপতি ছিলেন। এয়ার ইন্ডিয়া ১৮২ নম্বর বিমানে সন্ত্রাসবাদীদের বোমা হামলার তদন্তে কমিশনের সঙ্গে গবেষণা চালিয়েছিলেন অনিতা।
অক্টোবরের কানাডায় সাধারণ নির্বাচনে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হন অনিতা। কানাডার নতুন মন্ত্রিসভায় মোট ৭ জন নতুন মুখ এসেছেন। তাঁদের মধ্যে অনিতা অন্যতম। ২০১৫ সালে জাস্টিন ট্রুডোর সরকারেও মন্ত্রিসভার অর্ধেক সদস্য ছিলেন মহিলা। নতুন মন্ত্রিসভা ঘোষণার সময় এক বিবৃতিতে ট্রুডো বলেন, "আমি আজ একটি শক্তিশালী, বৈচিত্র্যময় এবং অভিজ্ঞ দলকে পরিচয় করিয়ে দিতে পারি। যে দলটি মানুষের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি মোকাবেলা করতে একত্রে কাজ করবে।"












Click it and Unblock the Notifications