১৬ বছরের কনজারভেটিভ শাসনের অবসান, জার্মানিতে পরাজিত মার্কেলের পার্টি
১৬ বছরের কনজারভেটিভ শাসনের অবসান, জার্মানিতে পরাজিত মার্কেলের পার্টি
১৬ বছরের কনজারভেটিভ শাসনের অবসান হল জার্মানিতে। পরাজিত হল কনজারভেটিভরা। খুব সীমিত সংখ্যাক ভোটে হলেও হার স্বীকার করতে হয়েছে অ্যাঞ্জেলা মার্কেলের দল কনজারভেটিভদের। ২০০৫ সালের পর এই প্রথম কনজারভেটিভদের হার স্বীকার করতে হয়েছে। অ্যাঞ্জেলা মার্কেলের নেতৃত্বে ১৬ বছর জার্মানি শাসন করেছে কনজারভেটিভরা।
দাপটে ১৬ বছর জার্মানিতে শাসন করেছে কনজারভেটিভরা। জার্মানির ন্যাশনাল নির্বাচনে এবার বড় অঘটন ঘটে িগয়েছে। ডেমোক্র্যাটরা ভোট পয়েছেন ২৬ শতাংশ ভোট। অন্যদিকে মার্কেলের কনজারভেটিভরা পেয়েছে ২৪.৫ শতাংশ ভোট। খুব স্বল্প মার্জিন হলেও তাঁরা কনজারভেটিভদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ডেমোক্র্যাটরা। তবে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি ডেমোক্র্যাটরা। সরকার গড়তে তাই জোট আবশ্যিক। এখন কোন পথে এগোবে মার্কেলের দল তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে আবার ডেমোক্র্যাটরা দাবি করেছে সরকার গড়ার চূড়ান্ত সিদ্ধান্তে যেেত ১ মাস সময় লাগবে।করন এরই মধ্যে যদি মার্কেলের দলজোট গড়ে সমর্থন বাড়িয়ে নেয় তাহলে সংকট বাড়বে।
ইতিমধ্যেই জার্মানিতে জোটের সমীকরণ শুরু হয়ে গিয়েছে। অ্যাঞ্জেলা আর চ্যান্সেলর থাকবেন কিনা সেই নিয়েও জল্পনা চলছে। ডেমোক্র্যাট নেতা আর্মিন ল্যাসচেট জানিয়েছেন, তিনি চান ক্যাবিনেটে তার দলের সব সদস্যরাই সক্রিয় থাকুন। কেবল মাত্র চ্যান্সেলরই শক্তিশালী হবেন সেটা তিনি চান না বলে জানিয়েছেন। এতদিন কনজারভেটিভদের সরকার চলাকালীন অ্যাঞ্জেলা মার্কেলই ছিলেন দলের মুখ এবং দলের বা ক্যাবিনেটের অন্য সদস্যদের তেমন দেখা যেত না। মার্কেলই সব সময় লাইমলাইটে থাকতেন। এবার ডেমোক্র্যাট সরকারের ক্ষেত্রে সেটা হবে না বলেই ইঙ্গিত মিলেছে।
পুরোপুরো সরকার গঠন হতে ১ মাস সময় লাগবে। তার আগে পর্যন্ত কেয়ারটেকার সরকার হিসেবে অ্যাঞ্জেলা মার্কেলকেই দায়িত্ব সামলাতে হবে। তবে ক্রিসমাসের আগেই ডেমোক্র্যাটরা সরকার গড়বে বলে জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা ল্যানসেট। মার্কেলের ক্ষমতার অবসান ইউরোপের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে এখন জোট নিয়ে জোর টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। ডেমোক্র্যাটরা জোট গড়ে সরকার গঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে জোটের সমর্থন বাড়িয়ে সরকারে নিজেদের ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে। একাধিক ছোট দলগুলির সঙ্গে সমর্থন আদায়ের জন্য দফায় দফায় বৈঠক করছে ডেমোক্র্যাট নেতারা। আলোচনা চলছে। সেটা শেষ করে সরকার গঠন করতে আরও একটা মাস সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে। নভেম্বরের শেষের দিকে জার্মানিতে সরকার গঠনের কথা ঘোষণা করতে পারে ডেমোক্র্যাটরা এমনই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications