লাদাখ নিয়ে চিনের দু'মুখো নীতির পর্দাফাঁস! বেজিংয়ের ধূর্তামি ক্রমেই প্রকাশ পাচ্ছে
লাদাখ নিয়ে চিন যে কত বড় ধূর্ত রাজনীতি করে যাচ্ছে, তা বহুবার চোখে আঙুল দিয়ে ভারত বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছে। মস্কো বৈঠকে সেদশের বিদেশমন্ত্রী ঠিক যেকথা বলেছেন, তার উল্টো সুর লাদাখের বুকে দিয়ে ধরে রয়েছে লালফৌজ। এরই মাঝে বেজিংয়ের নিমনরুচির কূটনীতি কার্যত ফাঁস করে বসলেন চিনের রাষ্ট্রদূত সান ওয়েডং।

কীভাবে ফাঁস হল দু মুখো নীতি?
উল্লেখ্য, দিল্লিতে চিনের দূতাবাস থেকে অনবরত লাদাখ ইস্যুতে একের পর এক বক্তব্য উঠে আসছে। এমন এক পরিস্থিতিতে , সাম্প্রতিককালে ওয়েডং মস্কো বৈঠকে দুই দেশের বিদেশমন্ত্রীদের নেওয়া সিদ্ধান্তের প্রশংসার পরই , লাদাখ ইস্যুতে ভারতকে দুষতে শুরু করেন। ফলে, মুখে শান্তির বার্তা রেখে কাজে অশান্তি ধরে রাখা নিয়ে বেজিংয়ের চেনা থকের কূটনীতি নিজের অজান্তেই ফাঁস করে বসেন ওয়েডং।

এখনও একই অবস্থানে চিন
নিজের জায়গা থেকে এক চুল সরছে না চিন। মস্কো বৈঠককে নিয়ে মুখে প্রশাংসার বার্তা বেজিং দিয়ে গেলেও, লাদাখের জমিতে একচুলও সেনা না সরিয়ে চিন প্রমাণ করেছে যে মস্কো বৈঠককে তারা কতটা অসম্মান করে চলেছে।

বেজিং কূটনীতি
নিজের বক্তব্যে চিনের রাষ্ট্রদূত জানিয়েছেন, চিন চাইছে লাদাখের বুকে সমাধান আসুক। টচিন দুই দেশের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের রাস্তা দেখছে। এদিকে, এই কথা বলার পরই তিনি দাবি করেছেন যে ভারতই চিনের মাটিতে পা রেখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে চুক্তি লঙ্ঘন করেছে। ফলে , চিন যে ময়দানে সংঘাত জারি রেখে ভারতকে বিশ্বে অপদস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই কূটনীতির প্রমাণ আরও একবার প্রকাশ্যে এল।

লাদাখ থেকে দিল্লি, চিনের মেজাজ কেমন?
উল্লেখ্য, চিনের দূত যেভাবে লাদাখ সম্পর্কে বক্তব্য রাখছেন, হবহু লালফৌজ ও সেই সুরেই লাদাখে পদক্ষেপ নিচ্ছে। লাদাখ ছেড়ে যে এখনই লালফৌজ যাবে না, তার প্রমাণ হিসাবে উঠে আসছে, লাদাখে চিনের অপটিক্যাল ফাইবার বিছানোর প্রক্রিয়া । যা বলে দিচ্ছে, মুখে শান্তির বার্তা দিলেও, কাজে তারা যুদ্ধকেই অস্ত্র হিসাবে নিয়ে এগিয়ে যাবে কূটনীতির রাস্তায়।












Click it and Unblock the Notifications