সৌদিতে তেলের কারখানায় বিস্ফোরণে ইরানের হাত, সেনা তৎপরতা বাড়াল আমেরিকা
সৌদি আরবে আমরাকো তেলের কারখানায় বিস্ফোরণ ঘটানোয় হাত রয়েছে ইরানের। এমনই সন্দেহ করে সৌদিতে সেনা তৎপরতা শুরু করেছে আমেরিকা।
সৌদি আরবে আমরাকো তেলের কারখানায় বিস্ফোরণ ঘটানোয় হাত রয়েছে ইরানের। এমনই সন্দেহ করে সৌদিতে সেনা তৎপরতা শুরু করেছে আমেরিকা। আকাশপথে নজরদারি বাড়িয়েছে মার্কিন সেনা। ক্ষেপণাস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে তৎপরতা শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কের তিক্ততা গত এক বছর ধরেই চরমে পৌঁছেছে। ইরানের আকাশে মার্কিন বায়ুসেনার উঁকি নিয়ে রীতিমতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে। আমেরিকাকে রীতিমতো হুশিয়ারি দিয়ে ইরান জানিয়েছিল প্রতিটি গুলির জবাব পাল্টা গুলিতে দেবে তারা। সেই মতো ইরানের বায়ুসেনা প্রস্তুতিও শুরু করে দিয়েছিল।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, পেন্টাগন থেকে অ্যান্টি মিসাইল সমরাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান পাঠানোর উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। সৌদি সরকারের অনুরোধেই নািক মার্কিন সেনার এই তৎপরতা বলে শোনা যাচ্ছে । আমারাকো তেল কারখানায় ড্রোন হামলার পর সৌদি সরকার আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল। তাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা।
মার্কিন প্রতিরক্ষা সচিব, মার্ক এসপার জানিয়েছেন, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করার উপরেই প্রাথমিক ভাবে বেশি নজর দিচ্ছে মার্কিন সেনা। সৌিদ আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিও তাঁদের সেনা তৎপরতা বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে আর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলারও ডাক দিয়েছেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications