America-China Trade War: ইট মারলে পাটকেল খেতেই হবে...! কত বড় যে ভুল করল চিন তা বোঝাল আমেরিকা
America-China Trade War: নতুন করে চিনা পণ্যের উপর ১০৪ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। যা মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। আর এহেন যুদ্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এহেন সিদ্ধান্ত বাজারের জন্য এক বিরাট ধাক্কা হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। আর এর মধ্যেই চিনকে কার্যত হুঁশিয়ারি আমেরিকার। আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষপকে চিনের সবথেকে বড় ভুল বলে হুঙ্কার হোয়াইট হাউসের।
এহেন সিদ্ধান্তের (America-China Trade War) পরেই সাংবাদিকদের মুখোমুখি হন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট (White House Press Secretary Karoline Leavitt)। সেখানে তিনি বলেন, আমেরিকার বিরুদ্ধে পাল্টা শুল্ক বসানো চিনের সবথেকে বড় ভুল। আমেরিকাকে চ্যালেঞ্জ করলে তার প্রতিক্রিয়া যে জোরাল হবে তা যে বেজিং'য়ের বোঝা উচিৎ ছিল সেই বার্তাও দেন ক্যারোলিন লিভিট। এমনকী আঘাত আসলে আমেরিকা যে তা সজোরে ফিরিয়ে দেবে সেই হুঁশিয়ারিয় দেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির কথায়, আমেরিকা কোনও কিছুর কাছেই আত্মসমপর্ন করবে না। সেই যুগ যে শেষ হয়ে গিয়েছে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে বলে দাবি তাঁর। আর সেই কারণেই চিনের উপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হল বলে সে দেশের সাংবাদিকদের জানান ক্যারোলিন লিভিট। এই প্রসঙ্গে তিনি আরও জানান, নতুন শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসনের একটি প্রক্রিয়া। কোনও ভাবেই এই বিষয়ে পিছু হটার প্রশ্ন নেই।
বিভিন্ন দেশের অতিরিক্ত শুল্ক চাপের আমেরিকান শ্রমিক শ্রেণীর উপর অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। মার্কিন ব্যবসায়ীদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বলে দাবি শীর্ষ ওই আধিকারিকের। ফলে শুল্ক নিয়ে যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে সেখান থেকে পিছু হটার কোনও প্রশ্ন নেই। তবে কোন দেশ চাইলে সেই পথ যে সবসময় খোলা আছে তা আবারও স্পষ্ট করে দিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
America-China Trade War: কেন এহেন সিদ্ধান্ত?
গত কয়েকদিন আগেই চিনের উৎপাদিত পণ্যের উপর ৩৪ শতাংশ অতিরিক্ত ট্যারিফ ঘোষণা করে আমেরিকা (US-China Trade War) । যারা পাল্টা 'প্রত্যাঘাত' করে চিনও। একই হারে আমেরিকান পণ্যে শুল্ক বসানোর কথা জানায় সে দেশ। যা মোটেই ভালো চোখে নেয়নি আমেরিকা। আর এরপরেই পাল্টা আবারও ১০৪ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা।












Click it and Unblock the Notifications