ব্রাজিল: ১৫ বছরের মধ্যে অ্যামাজনের বন উজাড় চলছে সবচেয়ে বেশি হারে
ব্রাজিলের অ্যামাজন অরণ্য ধ্বংস করার মাত্রা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বলে সরকারি হিসেব থেকে জানা যাচ্ছে।
ব্রাজিলের মহাশূন্য গবেষণা সংস্থার এক রিপোর্ট বলছে, এক বছরে বন উজাড় করার হার ২২% বৃদ্ধি পেয়েছে।
গ্লাসগো জলবায়ু সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বন ধ্বংস বন্ধ করে নতুন বনায়নের অঙ্গীকার করেছে - যেসব দেশ তার মধ্যে ব্রাজিল একটি।
অ্যামাজনের চিরহরিৎ অরণ্যে প্রায় ৩০ লক্ষ প্রজাতির গাছপালা এবং প্রাণী বসবাস করে।
এছাড়া সেখানে রয়েছে প্রায় ১০ লক্ষ আদিবাসী মানুষ।
এই জঙ্গল কার্বন ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে - যা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি কমাতে সাহায্য করে।
আরো পড়তে পারেন:
- ব্রাজিলের অ্যামাজন বনভূমি যেভাবে বিক্রি হচ্ছে ফেসবুকে
- আমাজনে আগুন ও বন ধ্বংস করার মধ্যে সম্পর্ক
- বিপর্যয়ে পড়েছে পৃথিবীর 'ফুসফুস'
সরকারি তথ্য অনুযায়ী, ২০২০-২১ সালে এই বনের প্রায় সাড়ে ১৩,০০০ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস করা হয়েছে, যা ২০০৬ সালের পর সবচেয়ে বেশি।
ব্রাজিলের পরিবেশমন্ত্রী হোয়াকিম লেইট স্বীকার করেছে যে এটি একটি বড় সমস্যা।
"এই অপরাধের বিরুদ্ধে আমাদের আরো শক্ত হতে হবে," বলছেন তিনি।
অ্যামাজন ধ্বংসের মাত্রা প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর শাসনকালে আরো বেড়েছে।
বন সাফ করে কৃষিকাজ এবং খনি শিল্প গড়ে তোলার পক্ষে তিনি প্রবল উৎসাহ দিয়েছেন।
বন ধ্বংস করার প্রশ্নে ব্রাজিলের মহাশূন্য সংস্থার সাথেও তার বিবাদ হয়েছে।
দু'হাজার উনিশ সালে তিনি বলেছিলেন, এই সংস্থাটি ব্রাজিলের সুনাম নষ্ট করছে।
কিন্তু গ্লাসগো সম্মেলনে অন্যান্য দেশের সাথে ব্রাজিলও অঙ্গীকার করেছে ২০৩০ সালের মধ্যে তারা বন উজাড়ের প্রক্রিয়া রোধ করে নতুন বনায়নের লক্ষ্যে পদক্ষেপ নেবে।
এই অঙ্গীকারের মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি খাত থেকে প্রায় ১৪০০ কোটি ডলার দান।
এর কিছু অর্থ দেয়া হবে উন্নয়নশীল দেশগুলোকে যাতে তারা বনের ক্ষয়ক্ষতি কমাতে পারে, বন্যপ্রাণী রক্ষা করতে পারে এবং আদিবাসীদের সাহায্য করতে পারে।
বিবিসি বাংলায় অন্যান্য খবর:
- কৃষক আন্দোলনের কাছে পরাজয় স্বীকার করলেন নরেন্দ্র মোদী
- ধর্ষকদের খোজা করার বিধান রাখা হয়নি পাকিস্তানে নতুন আইনে
- ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?














Click it and Unblock the Notifications