ওসামার মতো হামজাকেও নিকেশ করেছে মার্কিন সেনা, ঘোষণা ট্রাম্পের

আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে নিকেশ করেছিল মার্কিন সেনা। ঠিক একইভাবে তার পুত্র তথা আল কায়েদা নেতা হামজা বিন লাদেনকেও নিহত করার খবর দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে নিকেশ করেছিল মার্কিন সেনা। ঠিক একইভাবে তার পুত্র তথা আল কায়েদা নেতা হামজা বিন লাদেনকেও নিহত করার খবর দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজম অপারেশনে আফগানিস্তান-পাকিস্তান এলাকায় হামজাকে নিকাশ করা গিয়েছে বলে এদিন ট্রাম্প জানিয়েছেন।

ওসামার মতো হামজাকেও নিকেশ করেছে মার্কিন সেনা, ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প তাঁর বিবৃতিতে জানিয়েছেন, হামজার নিহত হওয়া নিঃসন্দেহে বড় খবর। কারণ বেশকিছু জঙ্গিগোষ্ঠীর সঙ্গে মিলে সে নাশকতার ছক কষেছিল।

এর আগে ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ সেনাবাহিনী পাকিস্তানে অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে নিহত করে। সেই অপারেশনের কথা পরে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা সারা বিশ্বকে জানিয়েছিলেন।

লাদেনকে মারার জন্য দশ বছর অপেক্ষা করতে হয়েছিল আমেরিকাকে। বিশ্ববাণিজ্য সেন্টারে হামলার পর সারা বিশ্বে হইচই পড়ে গিয়েছিল। আমেরিকা দশ বছর ধরে খোঁজার পর লাদেনকে নিকেশ করে। একইভাবে এবার লাদেনের পুত্র হামজাকেও মার্কিন সেনাবাহিনী নিকেশ করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+