বিশ্বের চোখে ধুলো দিতে পাকিস্তানে জঙ্গি শিবির নিয়ে বড়সড় গেমপ্ল্যান! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দেওয়ার জন্য আরও এক নয়া ফন্দি ফিকির বেঁধে ফেলেছে পাকিস্তান।

আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দেওয়ার জন্য আরও এক নয়া ফন্দি ফিকির বেঁধে ফেলেছে পাকিস্তান। এবার ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বৈঠকের আগে পাকিস্তান নিজের দেশ জুড়ে গজিয়ে ওঠা বিভিন্ন জঙ্গি শিবিরের বিরুদ্ধে ভুয়ো এফআইআর দায়ের করেছে বলে খবর । একনজরে দেখে নেওয়া যাক পাকিস্তানের এমন পদক্ষেপের নেপথ্যে ঠিক কোন গেমপ্ল্যান কাজ করছে।

 পাকিস্তানে গজিয়ে ওঠা জঙ্গি শিবির ও ইসলামাবাদ

পাকিস্তানে গজিয়ে ওঠা জঙ্গি শিবির ও ইসলামাবাদ

পাকিস্তানের বুকে ইতিউতি ছড়িয়ে থাকা বিভিন্ন জঙ্গি শিবিরগুলির বিরুদ্ধে ভুয়ো এইআফআর দায়ের করেছে ইমরান প্রশাসন। এমনই দাবি উঠে এসেছে এক সাম্প্রতিক রিপোর্টে। এই বিষয়ে প্রথম তথ্য উঠে এসেছে পাকিস্তানের গুজরানয়ালা পুলিশ স্টেশনের তরফে। সেখানে দাওয়াত অল ইরশাদের বিরুদ্ধে জমি সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছে। প্রসঙ্গত এই সংগঠন জঙ্গি শিবির লস্কর ই তৈবার একটি অংশ।

এফআইআর-এ কী বলা হয়েছে?

এফআইআর-এ কী বলা হয়েছে?

এফআইআর এ বর্ণনা করা রয়েছে যে লস্করের অংশ দাওয়াত ওয়াল ইরশাদ নয়া জমি কিনে সেখানে জঙ্গি ঘাঁটি গড়তে চাইছে। আর লস্কর যেহেতু পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাই এই জমি কেনা বেচাও আইন বিরুদ্ধ। এর মাধ্যমে জঙ্গি শিবিরগুলি টাকা নিতে পারে। তবে এই এফআইএর-এ যেহেতেু কোনও ধারার উল্লেখ নেই, তাই এই সমস্ত এফআইআর ভুয়ো বলে বিবেচিত হচ্ছে।

কেন ভুয়ো এফআইআরকে হাতিয়ার বানাচ্ছে পাকিস্তান?

কেন ভুয়ো এফআইআরকে হাতিয়ার বানাচ্ছে পাকিস্তান?

প্রসঙ্গত, ব্যাঙ্ককে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের এক বৈঠকের আগেই পাকিস্তান এমন এফআইআর শুরু করেছে। মূলত এই প্রতিষ্ঠানের তরফে যেহেতু পাকিস্তানকে আর্থিক সাহায্যের বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাই এমন পদক্ষেপ। মূলত , এফএটিএফ জানিয়ে দিয়েছে পাক মাটি থেকে জঙ্গি মদত ও সন্ত্রাসবাদী তৈরির পর্ব না মিটলে কোনও আর্থিক সাহায্য দেওয়া হবেনা। আর তার ডেডলাইন অক্টোবর। সেই কারণেই আপাতত বিশ্বের চোখে ধুলো দেওয়ার গেমপ্ল্যানে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+