পুতিনের ঘোষণার জেরে বিক্ষোভ, রুশ শরণার্থী বৃদ্ধির আশঙ্কায় সীমান্ত বন্ধ প্রতিবেশীদের

পুতিনের ঘোষণার জেরে বিক্ষোভ, রুশ শরণার্থী বৃদ্ধির আশঙ্কায় সীমান্ত বন্ধ প্রতিবেশীদের

ঘরে বাইরে বিক্ষোভের মুখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় বিক্ষোভের বিরোধিতা করে তৈরি করা কঠোর আইনকে তোয়াক্কা না করে কয়েক হাজার আন্দোলনকারী রাস্তায় নেমেছে। রুশ প্রেসিডেন্টের সশস্ত্র বাহিনী সংক্রান্ত একটি সিদ্ধান্তের বিরোধিতা করেই দেশের মানুষ রাস্তায় নেমেছেন। দেড় হাজার বিক্ষোভকারীকে রাশিয়ার পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

সশস্ত্র বাহিনী নিয়ে পুতিনের মন্তব্য

সশস্ত্র বাহিনী নিয়ে পুতিনের মন্তব্য

সাত মাস ধরে ইউক্রেনের সামরিক অভিযানে কিছুটা বিরতির ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, পশ্চিমি দেশগুলো রাশিয়াকে ধ্বংস করতে চায়। কিন্তু রাশিয়া যে কোনও মূল্যে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করব। এর জন্য প্রয়োজনে রাশিয়া যে কোনও পথ অবলম্বন করতে পারে। রাশিয়া যে পরমাণু হামলার ইঙ্গিত দিলেন বলে আন্তর্জাতিক মহল মনে করছে। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার পরেই সাংবাদিক সম্মেলন করেন প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোইগু। তিনি জানিয়েছেন, ইউক্রেনে সামরিক অভিযানে যত দ্রুত সম্ভব তিন লক্ষ কর্মী প্রয়োজন। দ্রুত এর নিয়োগ শুরু হবে।

বিরোধিতায় রুশ নাগরিকরা

বিরোধিতায় রুশ নাগরিকরা

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এই মন্তব্যের পরেই রাশিয়া জুড়ে কয়েক হাজার সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন। জানা গিয়েছে, ধবার মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ সহ রাশিয়ার একাধিক শহরে বিক্ষোভ দেখান রুশ নাগরিকরা। ঘটনায় প্রায় দেড় হাজার রুশ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মস্কোতে বিক্ষোভকারীরা স্লোগান দেন, যদ্ধ চাই না। অন্যদিকে, সেন্ট পিটার্সবার্গে বিক্ষোভকারীরা স্লোগান দেন, রুশ সরকারকে সমর্থন জানাচ্ছেন না।

রুশ বিক্ষোভকারীদের বক্তব্য

রুশ বিক্ষোভকারীদের বক্তব্য

রাশিয়ায় বিক্ষোভকারী ভ্যাসিলি ফেডোরভ নামের এক ছাত্র বলেন, রুশ প্রশাসনের একের পর এক সিদ্ধান্তে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। আমরা শান্তির পক্ষে। আমরা কখনই এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করি না। ওকসানা সিডোরেঙ্কো নামের একজন ছাত্রী বলেন, আমি বিক্ষোভে শুধু বলতে চাই, কোনও ধরনের যুদ্ধকে আমরা সমর্থন করি না। আমরা শান্তির পথে থাকতে চাই। তিনি মন্তব্য করেন, সরকার আমাদের ভবিষ্যত নির্ধারণ করার কেউ নয়। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে আমার ভাইয়ের ভবিষ্যত নিয়ে ভয় পাচ্ছি।

পশ্চিমি দেশগুলোর প্রতিক্রিয়া

পশ্চিমি দেশগুলোর প্রতিক্রিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষা মন্ত্রেই সেরগেই শোইগু মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখায় পশ্চিমি দেশগুলো। রাশিয়ার বাসিন্দারা সামরিক বাহিনীতে যোগদানের পরিবর্তে দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার প্রতিবেশী দেশ লাটভিয়ানের বিদেশমন্ত্রী ডগারস রিংকেভিক্স টুইটারে লিখেছেন, রাশিয়ার নাগরিকদের মানবিক বা অন্য কারণে ভিসা দেওয়া হবে না। রাশিয়ার বিরুদ্ধে তাদের কঠোর ভিসা নীতি রয়েছে। ফিনল্যান্ডও জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে কঠোর ভিসা নীতি গ্রহণ করা হয়েছে।

পরমাণু হামলার আশঙ্কা

পরমাণু হামলার আশঙ্কা

বিশ্ব জুড়ে পরমাণু হামলার আশঙ্কা দেখা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন না, বিশ্ব রাশিয়াকে পরমাণু হামলার অনুমতি দেবেন। অন্যদিকে, নেদারল্যান্ড, আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশ রাশিয়ার পদক্ষেপের নিন্দা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+