আরও এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে সাগরে শক্তি বাড়িয়ে! কোন উপকূলে হানা, জানাল আবহাওয়া দফতর

সাগরে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়! কোন উপকূলে হানা, জানাল মেটসার্ভিস

শীতের মরশুমেও রক্ষা নেই। ঘূর্ণিঝড় উঁকি মারছে সাগরের কোণে। সম্প্রতি বঙ্গোপসাগরে উদ্ভুত ঘূর্ণিঝড় জাওয়াদ ঘুম কেড়েছিল বাংলা, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের। উপকূলে উপকূলে শশব্যস্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী, শশব্যস্ত সরকার। তবে ঘূর্ণিঝড় শেষপর্যন্ত আছড়ে না পড়লেও দুর্যোগ চলল দিন তিনেক ধরে। এবার আরও এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে উপকূল অভিমুখে।

সাগর দিয়ে ধেয়ে আসছে আরও এক ঝড়

সাগর দিয়ে ধেয়ে আসছে আরও এক ঝড়

বিশ্ব আবহাওয়া দফতর সূত্রে যে ঘূর্ণিঝড়ের খবর এবরা সামনে এসেছে, তার লক্ষ্য অবশ্য ভারত নয়। নিউজিল্যান্ডকে লক্ষ্য করে সাগর দিয়ে ধেয়ে আসছে ওই ঝড়। নিউজিল্যান্ডের উপরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এই ঘূর্ণির মোকাবিলায় তৈরি হচ্ছে সরকার-প্রশাসন।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ নিউজিল্যান্ড অভিমুখী

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ নিউজিল্যান্ড অভিমুখী

সলোমন সাগরে ঘূর্ণাবর্ত ক্রমেই নিম্নচাপের রূপ নিতে চলেছে। গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ হতে চলেছে উত্তর নিউজিল্যান্ড অভিমুখী। আগামী সপ্তাহে উত্তর নিউজিল্যান্ডের উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চল এই প্রবল ঘূর্ণিঝড়ের মুখে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে এখন থেকেই নিউজিল্যান্ডের এই উপকূল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের।

প্রবাল সাগরে প্রবেশের সঙ্গে সঙ্গে শক্তি বাড়াবে ঝড়

প্রবাল সাগরে প্রবেশের সঙ্গে সঙ্গে শক্তি বাড়াবে ঝড়

আবহবিদরা জানিয়েছেন, নিম্নচাপ সলোমন গভীরতর হচ্ছে এবং প্রবাল সাগরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওই সিস্টেমটি হয়ে উঠবে আরও। তা ক্রমে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী সপ্তাহে ধেয়ে আসবে উত্তর নিউজিল্যান্ড উপকূলের দিকে। এই ঘূর্ণিঝড় নিউজিল্যান্ডের দ্বীপাঞ্চলে বিস্তর ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এখন থেকেই সতর্কতামূলক সমস্তরকম ব্যবস্থা নিচ্ছে নিউজিল্যান্ড প্রশাসন।

উত্তর দ্বীপাঞ্চলে হানা দেওয়ার সমূহ সম্ভাবনা ঝড়ের

উত্তর দ্বীপাঞ্চলে হানা দেওয়ার সমূহ সম্ভাবনা ঝড়ের

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই সপ্তাহান্তে ঘূর্ণিঝড়ের গতিপথ ও অভিমুখ এবং ল্যান্ডফলের স্থান আরও স্পষ্ট বোঝা যাবে। বর্তমান যে আবহ-চিত্র দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়ের অভিমুখ নিউজিল্যান্ডের দিকে। তা দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। তার ফলে উত্তর নিউজিল্যান্ড উপকূলে তা হানা দেওয়ার সমূহ সম্ভাবনা।

উচ্চচাপ যদি নিম্নচাপকে তাসমান সাগরের দিকে চালিত করে

উচ্চচাপ যদি নিম্নচাপকে তাসমান সাগরের দিকে চালিত করে

এই ঘূর্ণিঝড় হানা দেওয়ার প্রাক মুহূর্ত থেকে অকল্যান্ড নেমে আসবেল দুর্যোগ। প্রবল বৃষ্টি হবে। তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। উত্তর দ্বীপাঞ্চলে এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর রূপ নিতে পারে। তবে এখনও সম্পূর্ণ নিশ্চিত নয় যে ঘূর্ণিঝড়ের গতিপথ বা অভিমুখ ওই দিকেই হতে চলেছে। নিউজিল্যান্ডের পূর্ব দিকে একটি বড় উচ্চ-চাপ ব্যবস্থা রয়েছে। যা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে নিম্নচাপকে তাসমান সাগরের দিকে চালিত করতে পারে।

গুরুতর আবহাওয়া সতর্কতা জারি করেছে মেট-সার্ভিস

গুরুতর আবহাওয়া সতর্কতা জারি করেছে মেট-সার্ভিস

এখন নিউজিল্যান্ডের আবহাওয়া দফতর এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের অভিমুখ নিয়ে কী আপডেট দেয়, তার উপর নির্ভর করবে অনেককিছুই। মেট-সার্ভিস নিউজিল্যান্ডের উপকূলে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তী আপডেট দেবে। আপাতত গুরুতর আবহাওয়া সতর্কতা জারি করেছে মেট-সার্ভিস


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+