মেক্সিকো ভূমিকম্পে গুড়িয়ে গেল স্কুল, দুর্ভাগা ছাত্রদের কপালে যা ঘটল
মেক্সিকো ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জায়গায় ভেঙে পড়ে আছে উচু-উচু সব বহুতল। এমনই এক স্কুলবাড়ি ভেঙে মৃত্য়ু হয়েছে অন্তত ২০ জন ছাত্র-ছাত্রীর।
চারিদিকে যে দিকে নজর যায় সেদিকেই ভেঙে পড়া কংক্রিটের জঙ্গল অথবা ফাঁটল ধরা বাড়ি-ঘর। বুধবার সকালের ভূমিকম্পে এখন এমনই চেহারা নিয়েছে মেক্সিকো সিটি। কীভাবে বাড়ি ঘর ভেঙে পড়ছে? কীভাবে বালির মতো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে কংক্রিটের স্ল্যাব? এই সবই দিনভর ভাইরাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। তবে, সব নজর টেনে নিল মেক্সিকোর কোলেজিও এনরিকে রেবসেমেন প্রাইভেট স্কুল।

ভূমিকম্পের সময় এই স্কুলে ক্লাসের মধ্যেই আটকে পড়েছিল বহু পড়ুয়া। আর সেই তাদের ঘাড়ের উপরেই ভেঙে পড়ে স্কুল বিল্ডিং। অধিকাংশ শিক্ষক-শিক্ষিকারা প্রাণ বাঁচাতে পারলেও আতঙ্কে ক্লাসের মধ্যেই আটকা পড়ে গিয়েছিল ক্ষুদে পড়ুয়ারা। এখন পর্যন্ত পাওয়া খবরে অন্তত ২০ জন ছাত্র-ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। স্কুলের ধ্বংসস্তূপের নিচে এখনও বহু ছাত্র-ছাত্রীর দেহ আটকে আছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে এই স্কুলে নিখোঁজ পড়ুয়ার সংখ্যা ৩০। জানা গিয়েছে, স্কুল বাড়ি ভেঙে পড়ার ঘটনায় অন্তত ২ জন শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছে। মেক্সিকো-র প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো এখনও পর্যন্ত এই ঘটনায় ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ৩০ নিখোঁজ ছাত্রের সঙ্গে খোঁজ মিলছে না ৮ জন শিক্ষকেরও। মনে করা হচ্ছে ভেঙে পড়া চার তলা স্কুলবাড়ির তলাতেই চাপা পড়ে আছে দেহ। বহু অভিভাবক তাঁদের নিখোঁজ ছেলে-মেয়ের ছবি নিয়ে স্কুলের সামনে পড়ে রয়েছেন। তাঁদের একটাই প্রার্থনা যেন বেঁচে থাকে তাঁদের আদরের সন্তান। রাত হয়ে গেলেও তাই কোলেজিও এনরিকে রেবসেমেন প্রাইভেট স্কুলে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ চলছে।

এদিকে, এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে মেক্সিকোর ভূমিকম্পে ২৭১ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকো-র প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি মানুষকে ধ্বংসস্তূপের তলা থেকে বের করার। যতক্ষণ না পর্যন্ত ধ্বংসস্তূপ না সরানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ কোনওভাবে থামবে না বলেও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে মেক্সিকো শহরেই এই মুহূর্তে একানব্বইটি দেহ উদ্ধার হয়েছে। পশ্চিম হ্যাম্পশায়ারে মৃত্যু হয়েছে একাত্তর জনের। পুয়েবলা প্রদেশে মারা গিয়েছেন তেতাল্লিশ জন। স্টেট অফ মেক্সিকো-তে মৃত্যু হয়েছে বারো জনের। ইতিমধ্যেই মেক্সিকোতে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

More than 200 Dead after 7.1 Magnitude Earthquake Strikes Mexicohttps://t.co/CTHKoOhIQV pic.twitter.com/4qFrUNkabe
— UGO UPDATES NG (@UUN_Official) September 20, 2017
Photos show Mexico devastated as death toll from Tuesday's earthquake rises to 226. https://t.co/DVFL8dKS5P pic.twitter.com/MLjMgsc7F7
— Global Citizen (@GlblCtzn) September 20, 2017
FOX News
— Louis de Constance (@Louisdeconstanc) September 20, 2017
Powerful earthquake devastates central Mexico: more than 200 dead. .. https://t.co/Ve0Cu7fNtx
Automakers in Mexico survey earthquake damage - https://t.co/2nXIF7bPUq #Technews #IoT #VR #AI pic.twitter.com/CdLoqjt6Oa
— Techristic (@techristic) September 20, 2017
Mexico City's Earthquake, Through Residents' Eyes https://t.co/ZQ8cUYqUr8
— José Luis HernándezS (@JoseLuisHS_) September 20, 2017
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications