অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় খুলে গেল নতুন দিক, ব্যক্তিগতকৃত mRNA ভ্যাকসিনই দেখাচ্ছে নতুন দিশা

অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় কি তবে আশার আলো দেখা যাচ্ছে? অন্তত নতুন গবেষণায় এমনই ইঙ্গিত মিলল এবার। 'অটোজিন সেভুমেরান' নামক ব্যক্তিগতকৃত mRNA ভ্যাকসিন অগ্ন্যাশয় ক্যানসারের চিকিৎসায় আশাব্যঞ্জক ফলাফল দেখাচ্ছে। মর্যাদাপূর্ণ বিজ্ঞান জার্নাল 'নেচার'-এ প্রকাশিত গবেষণায় এটি উঠে এসেছে।

কিভাবে কাজ করে এই ভ্যাকসিন?

mRNA প্রযুক্তি ব্যবহার করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করা হয়। অস্ত্রোপচারের পর ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমাতে সাহায্য করে। ব্যক্তিগতকৃত হয় থেরাপিউটিক ক্যানসার ভ্যাকসিন, যা প্রতিটি রোগীর ক্যানসার কোষ অনুযায়ী তৈরি করা হয়।

vaccine

ছবি সৌজন্য- pexels/ প্রতীকী ছবি

গবেষণার মূল বিষয়

প্রথম ধাপে ১৬ জন রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। দেখা যায়, ভ্যাকসিন টিউমার-নির্দিষ্ট টি কোষ সক্রিয় করতে সক্ষম। কিছু রোগীর শরীরে রোগ প্রতিরোধক কোষ চার বছর পর্যন্ত টিকে ছিল। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল, তাদের ক্যানসার ফিরে আসার হারও কম ছিল।

বিশেষজ্ঞদের মতামত
মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের ড. বিনোদ বালাচন্দ্রন গবেষণার নেতৃত্ব দেন। তিনি বলেন, "এই গবেষণা প্রমাণ করে যে, থেরাপিউটিক mRNA ভ্যাকসিন দীর্ঘ সময় ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে"। মূলত, অগ্ন্যাশয়ের ক্যান্সারে বেঁচে থাকার হার অত্যন্ত কম, মাত্র ১৩% রোগী পাঁচ বছর টিকে থাকেন। চলমান চিকিৎসা পদ্ধতিগুলো কার্যকর নয়, নতুন থেরাপির প্রয়োজনীয়তা রয়েছে। এই ভ্যাকসিন কেমোথেরাপির পরেও কার্যকারিতা বজায় রাখতে সক্ষম। তাই এই নতুন আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই দাবি করছেন গবেষকরা।

পরবর্তী পদক্ষেপ

দ্বিতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালে আরও বেশি রোগীর ওপর গবেষণা চালানো হবে বলেই জানা যাচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি অন্যান্য ক্যানসারের চিকিৎসায়ও কার্যকর হতে পারে।

'অটোজিন সেভুমেরান' mRNA ভ্যাকসিন অগ্ন্যাশয় ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিজ্ঞানীদের মতে, এই গবেষণার সাফল্য ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে আগামী দিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+