মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইয়েমেন রক্তাক্ত করল ইরান সমর্থিত বিদ্রোহীরা , নিহত ৭৫ জন সেনা জওয়ান
ইরান- মার্কিন উত্তেজনা ইতিমধ্যেই পারদ চড়িয়েছে বিশ্ব জুড়ে। ইরানের সেনা প্রধান কাশেম সুলেমানিকে মার্কিন সেনা হত্যা করে। আর সেই অধ্যায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে গোটা পর্বের সূত্রপাত। ফের মার্কিন -ইরান শত্রুতা উস্কে দিয়ে পাল্টা জবাবে ইরানও মার্কিন সেনাকে নিশানা করেছে ইরাকে। এদিকে, এমন পরিস্থিতির মাঝেই কয়েক মাসের শান্তির পর ফের একবার ইয়েমেন সেনাকে নিশানা করতে শুরু করেছে ইরান সমর্থিত হাউথি বিদ্রেহীরা।

১০০ আহত, নিহতের সংখ্যা ৭৫ , ফুঁসছে ইয়েমেন!
একের পর এক ড্রোন ও মিসাইল হামলায় ইয়েমেনের ৭৫ জন সেনাকে হত্যা করেছে ইরান সমর্থিত হাউথি বিদ্রেহীরা। ইয়েমেনের মারিবে একটি সেনা ক্যাম্প বরাবর এই আক্রমণ চলে। প্রসঙ্গত, ইয়েমেনর এই সেনা শুধু আন্তর্জাতিক স্বীকৃতই নয়, এই সেনাকে ইন্ধন যোগায় সৌদি আরব। যে সৌদির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই ইরানের।

ইয়েমেন কী বলছে?
ইয়েমেন জানিয়ে দিয়েছে, তাদের দেশের ১০০ জন প্রায় এই হামলায় আহত হয়েছেন। সেনার ৭৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ইয়েমেনের দাবি, হাউথি সন্ত্রাসবাদীরা সেদেশের মসজিদেও হামলা করেছে। ফলে আপাতত ফুঁসছে ইয়েমেন।

সানা প্রভিন্স উত্তপ্ত
ইয়েমেনের সানা প্রভিন্স জুড়ে আপাতত শুধু রক্তপাত। সেখানে হুউথি বিদ্রোহীদের আঁতুর ঘরে কয়েকদিন আগেই হামলা চালায় ইয়েমেন সেনা। আহত হয় বহু হাউথি জঙ্গি। এরপরই পাল্টা জবাব দেয় বিদ্রোহীরা।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী












Click it and Unblock the Notifications