করোনায় আক্রান্ত হতে পারে ৭০ শতাংশ জার্মান বাসিন্দা, আশঙ্কাবাণী ম্যার্কেলের গলায়!

করোনা আতঙ্কে দিশেহারা অবস্থা সারা বিশ্বে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংক্রমণকে মহামারী ঘোষণা করে দিয়েছে। চিনের পরিস্থিতি আগের থেকে স্থিতিশীল হলেও গত কয়েকদিনে ইউরোপে করোনা প্রকোপ ছড়িয়ে পড়ছে বিভীষিকার মতো। ইতালিতে এই সংক্রমণের জেরে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১০০০-এর দিকে ছুটছে। পার্শ্ববর্তী জার্মানিতেও পরিস্থিতি বেসামাল বলে জানালেন সেদেশের চান্সেলর।

জার্মানির জনসংখ্যার ৭০ শতাংশ করোনায় আক্রান্ত হতে পারে!

জার্মানির জনসংখ্যার ৭০ শতাংশ করোনায় আক্রান্ত হতে পারে!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মানির সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল৷ গবেষকদের উদ্ধৃত করে তিনি বলেছেন, জার্মানির জনসংখ্যার ৭০ শতাংশ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন৷ এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিস্কার না হওয়ায়, ছড়ানোর গতি কিভাবে কমানো যায় সেদিকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি৷

করোনা ভাইরাস ঠেকানোর কার্যকর উপায় এখনও নেই

করোনা ভাইরাস ঠেকানোর কার্যকর উপায় এখনও নেই

সাংবাদিকদের এই বিষয়ে মের্কেল বলেন, 'এই ভাইরাস ঠেকানোর কোনও ব্যবস্থা বা কার্যকর উপায় এখনও নেই৷ জনসংখ্যার ৬০ থেকে ৭০ ভাগ তাই আক্রান্ত হবেন৷ আমাদেরকে ঐক্য, বোধ-বুদ্ধি এবং আর ভালোবাসার পরীক্ষা দিতে হবে এবং আশা করি সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব।'

করোনা আতঙ্কে ভীত জার্মানরা

করোনা আতঙ্কে ভীত জার্মানরা

এদিকে জার্মানিতে করোনা ভাইরাস শনাক্তের পর সুপারশপ ও খাবারের দোকানগুলিতে লম্বা লাইন ধরে লোকজন নিত্যপণ্য কেনা শুরু করে৷ টিনজাত খাবার এবং টয়লেট পেপারের তাক তো খালিই থাকছে৷ এ অবস্থায় দেশটিতে দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা প্রায় বন্ধ হয়ে গেছে৷ অথচ দেশটিতে ১৫ লাখের বেশি মানুষ খাদ্য সহায়তার উপর নির্ভরশীল৷

ইতালি সহ সারা বিশ্বে করোনা প্রভাব

ইতালি সহ সারা বিশ্বে করোনা প্রভাব

ইটালিতে এরই মধ্যে দশ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন অন্তত ৮২৭ জন৷ এমন প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশে সীমান্ত বন্ধে দাবি উঠছে৷ জার্মানির প্রতিবেশি অস্ট্রিয়া ইটালির নাগরিকদের সেখানে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে এর পক্ষে নয় জার্মানি৷ দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান জানিয়েছেন, সীমান্ত বন্ধ করে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব হবে না৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+