ভয়াবহ ভূমিকম্প! কাঁপল পূর্ব ইন্দোনেশিয়া
প্রবল ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৩। ইন্দোনেশিয়ার পূর্বে মলুকাসের টার্নেট শহরের দক্ষিণপূর্বে এই ভূমিকম্প হয়।
প্রবল ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৩। ইন্দোনেশিয়ার পূর্বে মলুকাসের টার্নেট শহরের দক্ষিণপূর্বে এই ভূমিকম্প হয়। এমনটাই জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টার্নেট শহরের ১৬৮ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে।

আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি সেখানে।
জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে পরিমাপ ছিল ৬.১। তবে এই ভূমিকম্পের পরেই কম মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে। যার তীব্রতা ছিল ৫.২।
ডিসেম্বরের সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ায়। আগ্নেয়গিরিতে হওয়া বিস্ফোরণের পরেই সুন্দা প্রণালীতে হওয়া সুনামিতে মৃত্যু হয়েছিল কমপক্ষে ৪০০ জনের।












Click it and Unblock the Notifications