Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৭৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ বছর ২০২৪, রেকর্ড হারে CO2 বৃদ্ধিতে ক্রমশ শেষ হচ্ছে পৃথিবী!

ক্রমশ উষ্ণ হয়ে উঠছে পৃথিবী। যার জন্যে জলবায়ু পরিবর্তিত হচ্ছে বিভিন্ন সময়। তার প্রভাব পড়ছে পরিবেশেও। বদলে যাচ্ছে ঋতুর ধরনধারণ। এমন অবস্থায় আরও ভয়ের কথা শোনাল বিশ্ব আবহাওয়া সংস্থা।

জলবায়ু সংকট ক্রমেই তীব্র হচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জানিয়েছে, ২০২৩ সালে বায়ুমণ্ডলীয় কার্বন-ডাই-অক্সাইডের (CO₂) ঘনত্ব ৪২০ পিপিএম-এ পৌঁছেছে, যা গত ৮ লাখ বছরের মধ্যে সর্বোচ্চ।

global warming


২০২৩ সালের চরম পরিবেশগত তথ্য:

CO₂ বৃদ্ধির হার: এক বছরে ২.৮ পিপিএম বৃদ্ধি পেয়েছে, যা ১৯৫০-এর দশকে পরিমাপ শুরুর পর থেকে চতুর্থ সর্বোচ্চ। এর জেরে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। পরিবেশের ওপর প্রভাব ফেলছে সেটি।

বাতাসে অবস্থিত বিষাক্ত গ্যাসের পরিমাণও অধিকাংশে বৃদ্ধি পেয়েছে। যেমন -

মিথেন (CH₄): ৯৩৪ পিপিএম
নাইট্রাস অক্সাইড (N₂O): ৩৩৬.৯ পিপিএম
মিথেন ও নাইট্রাস অক্সাইড দুটি গ্যাসই বিষ মিশিয়ে দেয় বাতাসে। মানবদেহে ব্যাপক ক্ষতি করে এই দুই গ্যাসই।

বিশ্বের তাপমাত্রা রেকর্ড ভাঙল!

২০২৪ সালে বিশ্বের গড় তাপমাত্রা ১৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। স্বাভাবিকের চেয়ে ১.৫৫°C বেশি উষ্ণ ছিল এই বছর। ২০১৫-২০২৪ সালের প্রতিটি বছরই তৎকালীন ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর ছিল বলেই জানা যাচ্ছে।

সমুদ্র ও বরফের ভয়াবহ পরিবর্তন

২০২৪ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা রেকর্ড সর্বোচ্চ হয়েছে। গত দুই দশকে সমুদ্রের উষ্ণতা দ্বিগুণ হারে বেড়েছে। হিমবাহের ভর রেকর্ড পরিমাণ গলেছে, যা ২০২৩-২০২৪ সালে সর্বোচ্চ ছিল। আন্টার্টিকায় ক্রমশ গলছে বরফ। ফলে সমুদ্রে জলের পরিমাণ বাড়ছে।

Take a Poll


কেন এই উষ্ণায়ন বাড়ছে?

বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট কার্যকলাপের কারণেই কার্বন নিঃসরণ গত দশকে ৭৯% বৃদ্ধি পেয়েছে। এছাড়া, জ্বালানি ব্যবহার, সমুদ্রপথে পরিবহনে সালফার নিঃসরণ কমানো, এবং পূর্ব এশিয়া থেকে অ্যারোসল নির্গমনের পতনও উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান গতিবিধি বজায় থাকলে ২১ শতকের মধ্যেই পৃথিবী ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+