আততায়ী হামলায় ফের রক্তাক্ত প্যারিস, নিহত ২, পিছনে কাদের হাত! কী বলছে ফরাসি পুলিশ
মধ্য প্যারিসে ছুরি নিয়ে আততায়ী হামলায় ২ জনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে।
মধ্য প্যারিসে ছুরি নিয়ে আততায়ী হামলায় ২ জনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। হামলাকারীর পরিচয় সঠিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে ফ্রান্সের বাসিন্দা। উগ্রবাদী ভাবধারায় নিজেকে জড়িয়ে ফেলেছিল।

সেই ব্যক্তিই ছুরি নিয়ে হামলা চালিয়ে মধ্য প্যারিসে একজনকে খুন করে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ওপেরা এলাকায়। তবে কেন এই হামলা তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আচমকাই আগন্তুকদের অভিযুক্ত ব্যক্তি আক্রমণ করে। তাতে একজনের প্রাণ গিয়েছে। আটজন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে, নিহত আততায়ীর নাম স্যাম হাইড। সে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে যুক্ত ছিল। সে ফরাসি নাগরিক বলেও দাবি করা হচ্ছে। যদিও ফরাসি পুলিশ তদন্ত শেষ না হলে মুখ খুলতে নারাজ। তবে এটা যে ছুরি নিয়ে হামলা হয়েছে তা স্বীকার করে নিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications