Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তর ইরাকে জঙ্গি হামলায় মৃত ১৩, তালিবানের সাফল্যে নতুন ঢেউ জঙ্গিবাদে

উত্তর ইরাকে জঙ্গি হামলায় মৃত ১৩, তালিবানের সাফল্যে নতুন ঢেউ জঙ্গিবাদে

৩ লাখ সৈনর সামনে প্রায় বিনা যুদ্ধে একটা দেশের সরকারকে ফেলে দিয়ে তালিবানের ভয়ঙ্কর উত্থানকে ভয় পাচ্ছিলেন অনেকেই। এবার সেই ভয়কে সত্যি করেই দিকে দিকে নতুন করে ডানা মেলছে জঙ্গিবাদ৷ নতুন উদম্যে মানবতা ধ্বংসে মাঠে নেমেছে জঙ্গি সংগঠনগুলি! আফগানিস্তানের পর এবার ইরানে বিস্ফোরণ ঘটাচ্ছে জঙ্গিরা! সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উত্তর ইরাকের কিরকুকের কাছে একটি চেক পোস্ট হঠাৎ-ই হামলা চালিয়েছে জঙ্গিরা৷

উত্তর ইরাকে জঙ্গি হামলায় মৃত ১৩, তালিবানের সাফল্যে নতুন ঢেউ জঙ্গিবাদে

গত মাসেই কাবুল বিমানবন্দরে সংলগ্ন এলাকায় ভয়ঙ্কর বিস্ফোরণের ভয়াবহতায় কেঁপে উঠেছিল সারা বিশ্ব। বিস্ফোরণে মারা গিয়েছিল প্রায় ১১৫ জন। আহত হয়েছিলেন প্রায় ৩০০ জন৷ রবিবার ইরানে হামলার খবর সামনে এল৷ সংবাদমাধ্যম সূত্রের খবর এই হামলায় ওই পোস্টে ডিউটিতে থাকা ১৩ জন পুলিশকর্মী নিহত হয়েছেন৷ ইরানে মাঝে মাঝেই সেনা ও পুলিশকে লক্ষ্য করে এই ধরণের বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ তবে কিরকুরের এই বিস্ফোরণ সাম্প্রতিক সময়ের পুলিশের উপর হওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে৷

আফগানিস্তানে তালিবানরা আরও একবার ক্ষমতা দখল করে বিশ্বের প্রতিটি ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠনকে নতুন করে উৎসাহ দিয়েছে। ইসলামিক স্টেট, আল কায়দা, জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার জঙ্গিদের জন্য অবারিতদ্বার হয়ে উঠেছে কাবুল। আফগানিস্তানে ক্ষমতায় এসেই কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সাহায্যের কথা ঘোষণা করেছে তালিবানরা৷ পিছিয়ে নপই আইসিস-ও৷ ইসলামিক স্টেটস অফ খোরসানের জঙ্গিরা ভারতে তাদের জঙ্গি কার্যকলাপ ও সংগঠন শুরুর চেষ্টায় রয়েছে।

অগাস্টে ভারতের প্রতিনিধি টি এস ত্রিমূর্তির সভাপতিত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। যেখানে তালিবানের উদ্দেশ্যে কতগুলি নির্দেশ তুলে ধরা হয়েছে৷ এক, আফগানিস্তানের ভূখণ্ড কোনো দেশকে হুমকি বা আক্রমণ করার জন্য ব্যবহার করা যাবে না। দুই, আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের আশ্রয় ও প্রশিক্ষণের জন্য কোনওভাবেই ব্যবহার করা যাবে না। রেজোলিউশনে আরও বলা হয়েছে, UNSC আশা করে যে নিজের ইচ্ছায় আফগানিস্তান ছাড়তে চাওয়া আফগান এবং বিদেশী নাগরিকদের সে দেশ থেকে নিরাপদে সুরক্ষিতভাবে যেতে দেওয়া ব্যাপারল তালিবানরা তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবে৷

যদিও এই সমস্ত নির্দেশকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়েই নিজেদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তালিবানরা৷ এবং অন্য জঙ্গি সংগঠনগুলিকে উৎসাহ দিচ্ছে৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+