ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হানায় মৃত ১, ফের জাতিবিদ্বেষের ঘটনা ঘিরে চাঞ্চল্য
ক্যালিফোর্নিয়ার সিনেগগে বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছেন ১ জন। আহতদের মধ্যে রয়েছেন এক কিশোর সহ ২ জন
ক্যালিফোর্নিয়ার সিনেগগে বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছেন ১ জন। আহতদের মধ্যে রয়েছেন এক কিশোর সহ ২ জন। ঘটনায় একটি রাইফেল নিয়ে এই হত্যালীলা চালানো হয়।

এক ১৯ বছরের যুবক আচমকাই এলোপাথারি গুলি চালিয়ে চলে যায়। সে একবৃদ্ধা মহিলা সব একাধিক জনকে হত্যা করেছে। শনিবারের আমেরিকার এই ঘটনা জাতিবিদ্বেষের অন্য়তম নাম বলে মনে করা হচ্ছে। এমন দাবি করেছেন সেখানের মেয়র। এদিকে, ঘটনার পরই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আততায়ীকে।
এক জিউইশ প্রার্থনাসভায় এই আচমকা হানায় হতভম্ব হয়ে যান অনেকেই । যদিও ঘটনার পর ওই আততায়ী নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে খবর।












Click it and Unblock the Notifications