‘১৪০ কোটি ভারতীয় আপনার জন্যে গর্বিত’, সুনীতাকে আবেগঘন চিঠি লিখলেন প্রধানমন্ত্রী মোদী

ন'মাসেরও বেশি সময় মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফেরার পথে নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি, যেখানে তিনি সুনীতার প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও গর্বের অনুভূতি প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে লিখেছেন, "আমরা ১৪০ কোটি ভারতীয় সবসময়ই আপনার কৃতিত্বে গর্ববোধ করি। হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন। আপনার সুস্থতা ও সাফল্য কামনা করি। তিনি আরও জানান, মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে তাঁর বৈঠকে সুনীতার নাম উঠে এসেছিল। সেই প্রসঙ্গে মোদী লেখেন, "আপনার কৃতিত্ব নিয়ে আমরা কতটা গর্বিত, তা নিয়ে আলোচনা করেছি"।

Sunita Williams

চিঠিতে প্রধানমন্ত্রী মোদী ভারতে আসার জন্য সুনীতাকে আমন্ত্রণও জানিয়েছেন। তিনি লেখেন, "ফিরে আসার পর আপনাকে ভারতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারতের জন্য তার সবচেয়ে খ্যাতিমান কন্যাদের এক জনকে আতিথ্য দেওয়া আমাদের কাছে আনন্দের বিষয়"।

তিনি সুনীতার বাবা দীপক পাণ্ড্য, মা বনি ও স্বামী মাইকেল উইলিয়ামসের কথাও উল্লেখ করেন। চিঠিটি মোদী গত ১ মার্চ লিখেছিলেন, তবে এটি প্রকাশ্যে আসে সুনীতা স্পেসএক্সের ক্রু-৯-এ ওঠার পর। তাঁর এই চিঠি প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

গত বছরের জুন মাসে আট দিনের জন্য মহাকাশে যান সুনীতা ও বুচ। কিন্তু তাদের বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মিশন দীর্ঘায়িত হয়। বারবার ফেরার চেষ্টা করা হলেও, প্রতিবারই কোনো না কোনো প্রযুক্তিগত সমস্যা বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে তারা স্পেসএক্স ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরছেন।

সুনীতা উইলিয়ামস শুধু মার্কিন মহাকাশচারী নন, ভারতের সঙ্গেও তার নিবিড় সম্পর্ক রয়েছে। তাই তার মহাকাশযাত্রা ও প্রত্যাবর্তন নিয়ে ভারতেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মোদীর চিঠি প্রকাশ্যে আসার পর ভারতীয় মহাকাশপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এখন, সকলের চোখ সুনীতা ও বুচের নিরাপদে পৃথিবীতে ফেরার দিকেই!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+