নেতাজির মৃত্যুদিন নির্দিষ্ট করে টুইট যুব কংগ্রেসের, চন্দ্র বোস বললেন 'অর্থহীন'
নেতাজির মৃত্যুদিন নির্দিষ্ট করে টুইট যুব কংগ্রেসের, চন্দ্র বোস বললেন 'অর্থহীন'
তাঁর জন্মতারিখ নির্দিষ্ট, কিন্তু আজ প্রায় ১২৪ বছর পরও তিনি আপামর ভারতীয়ের কাছে জীবিত৷ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। জাপানের ফরমোজা দ্বীপে বিমান দুর্ঘটনা কিংবা ভারতে কোনও সন্ন্যাসী বেশে তাঁর মৃত্যু! কোনটাকেই সঠিক বলে মেনে নেয়নি দেশবাসী। এখনও পর্যন্ত সরকারিভাবে নেতাজির মৃত্যুদিনও ঘোষণা করা হয়নি। তবে প্রতিবছর কংগ্রেস দলের কেউ না কেউ '১৮ অগাস্ট'কে নেতাজির মৃত্যুদিন বলে টুইট করেন এবং সে নিয়ে বিতর্ক তৈরি হয়!

বুধবার সকালে যুব কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইটে লেখা হয়, ' মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বার্ষিকীতে আমরা শ্রদ্ধা জানাচ্ছি।' যেখানে নেতাজির মৃত্যুদিন নিয়েই এখনও ধোঁয়াশা রয়েছে সেখানে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কিভাবে এরকম মন্তব্য করা যায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ এ বিষয়ে নেতাজির পপৌত্র চন্দ্র কুমার বোসকে ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই টুইট অর্থহীন৷ এর কোনও প্রয়োজনীয়তা ছিল না৷ যেখানে সরকারিভাবে মৃত্যুদিনই ঘোষণা করা হয়নি। এখনও জানা যায়নি উনি ওখানে মারা গিয়েছিলেন কিনা সেখানে এরকম টুইটের প্রয়োজন ছিল না। '
একই সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়াইন্ডিয়া বাংলার মাধ্যমে তুলে দেন চন্দ্র বসু। তিনি ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, 'আমি বারবার কেন্দ্রকে বলেছি জাপানের রেনকোজি মন্দিরে নেতাজির অস্থি সহ যে চিতাভষ্ম রাখা রয়েছে তার DNA পরীক্ষা করা হোক। তাহলেই বেরিয়ে আসবে আসল সত্য৷ এখন প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে৷ স্বাভাবিকভাবেই এ সত্য উদঘাটনে সময় লাগবে না। '
নেতাজির পপৌত্র আরও বলেন, 'শুধু আমিই নই, আমাদের বাড়ির অনেকেই কেন্দ্রকে এই DNA পরীক্ষা করানোর জন্য চিঠি দিয়েছেন। নেতাজির মেয়ে অনিতা সম্প্রতি মোদী সরকার কে এই বিষয়ে চিঠি দিয়েছেন। কিন্তু কোনও কারণে এখনও এ বিষয়ে আগ্রহ দেখাছে না মোদী সরকার!'
চন্দ্র বসু আরও জানান, 'সুষমা স্বরাজ বিদেশমন্ত্রী থাকাকালীন, জাপানের কাছে চিঠি লিখে জানতে চেয়েছিলেন নেতাজি নিয়ে তাদের কাছে কী তথ্য রয়েছে। উত্তরে জাপান জানিয়েছিল নেতাজি নিয়ে তাদের কাছে ৫টি ফাইল রয়েছে৷ যার দু'টি তারা ভারতকে দিয়েওছিল, সেগুলিতে বিশেষ কিছু তথ্য ছিল না৷ কিন্তু আর বাকি ৩টি ফাইল কোথায়? সেগুলো দেওয়ার জন্য কেন চাপ দেওয়া হচ্ছে না জাপানকে?'
নেতাজির পরিবারের দাবি মতো এই সমস্ত তথ্য পরিষ্কার হলে তবেই বোঝা যাবে নেতাজি ১৮ই অগাস্ট ১৯৪৫ এ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি আদৌও সেদিন উনি ওখানে ছিলেন না! তার আগেই যুব কংগ্রেসে এই টুইট নেতাজি মৃত্যু বিতর্ককে বাড়াচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications