কর্মহীনতায় ধুঁকছে তরুণ প্রজন্ম! বছর শেষের আগেই ফের উর্ধ্বমুখী ভারতের বেকারত্বের হার

কর্মহীনতায় ধুঁকছে তরুণ প্রজন্ম! বছর শেষের আগেই ফের উর্ধ্বমুখী ভারতের বেকারত্বের হার

প্রথম ত্রৈমাসিকের পর দ্বিতীয় ত্রৈমাসিকেও তীব্র মন্দার নাগপাশে জর্জরিত ভারতীয় অর্থনীতি। আর তার সাথেই পাল্লা দিয়ে বিগত কয়েক মাস ধরেই ক্রমেই বেড়ে চলেছে বেকারত্বের হার। এমনকী বছর শেষের দোরগোড়ায় দাঁড়িয়েও কোনোভাবেই বদলাচ্ছে না চিত্র। এমতবস্থায় দাঁড়িয়ে সদ্য প্রকাশিত সিএমআইই-র রিপোর্টে আরও বাড়ছে উদ্বেগ।

কী বলছে সিএমআইই-র রিপোর্ট ?

কী বলছে সিএমআইই-র রিপোর্ট ?

সদ্য প্রকাশিত সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক বা সিএমআইই-র রিপোর্ট বলছে ১৩ ডিসেম্বর পর্যন্ত ভারতে বেকারত্বের হার ছুঁয়েছে ১০ শতাংশের গণ্ডি। যা গত ২৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকমাসে গোটা ভারতেই বেকারত্বের হার ঘোরাফেরা করছিল ৬ শতাংশ থেকে ৮ শতাংশের আশেপাশে। ডিসেম্বরেই তা প্রথম ১০ শতাংশের গণ্ডি ছুঁয়ে ফেলায় ফের উদ্বেগ বাড়ছে তরুণ সমাজের মধ্যে।

বাড়ছে শহুরে বেকারত্বের হার

বাড়ছে শহুরে বেকারত্বের হার

এদিকে শেষ সপ্তাহ পর্যন্ত শহুরে বেকারত্বের হার পার করেছে ১১.৬২ শতাংশের গণ্ডি। কিন্তু গত সপ্তাহে যা ছিল ৮.১৫ শতাংশ। অন্যদিকে গ্রামীণ বেকারত্বের হার পৌঁছেছে ৯.১১ শতাংশে। যা গত সপ্তাহে ছিল ৮.৫৬ শতাংশ। সিএমআইই-র রিপোর্টই বলছে গত জুনের ১৪ তারিখের পর থেকে এই প্রথম এই রেকর্ড পরিমাণ বেকারত্বের হার ছুঁলো ভারত। যদিও দেশজোড়া লকডাউন ও মন্দার জেরেই এই সঙ্গিন অবস্থান মুখোমুখি হয়েছিল গোটা দেশ, এমনটাই ধারণা অর্থনীতিবিদদের।

কেমন ছিল জুনের সামগ্রিক অবস্থা ?

কেমন ছিল জুনের সামগ্রিক অবস্থা ?

এদিকে জুনের ১৪ তারিখের আগে পর্যন্ত ভারতের সামগ্রিক বেকারত্বের হার পৌঁছেছিল ১১.৬৩ শতাংশে। শহুরে বেকারত্বের হার ছুঁয়েছিল ১৩.১ শতাংশের গণ্ডি। গ্রামীণ বেকারত্বের হার ছিল ১০.৯১ শতাংশ। পাশাপাশি ২১ জুন পর্যন্ত আবার সামগ্রিক অবস্থার বড়সড় পরিবর্তন দেখা যায়। সেই সময় পর্যন্ত আবার গোটা দেশের সামগ্রিক বেকারত্বের হার পৌঁছায় ৮.৪৮ শতাংশ। পাশাপাশি শহুরে বেকারত্বের হার পৌঁছায় ১১.৯১ শতাংশে।

 বাড়ছে শ্রমিক অংশগ্রহণের হার

বাড়ছে শ্রমিক অংশগ্রহণের হার

যদিও সিএমআইই-র রিপোর্ট বলছে গত কয়েক মাসের তুলনায় ডিসেম্বর থেকে একাধিক ক্ষেত্রে অনেকটাই বেড়েছে শ্রমিক অংশগ্রহণের হার। এমনকী আগামী কয়েক মাসে সামগ্রিক চিত্রে আরও বড়সড় রদবদল আসবে বলেও মনে করছেন অর্থনীতিবিদেরা। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকেই প্রায় ২৪ শতাংশ জিডিপি সঙ্কোচন দেখা যায় ভারতীয় অর্থনীতিতে। যদিও দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় ৮ শতাংশের কাছাকাছি জিডিপি সঙ্কোচন দেখা যায়। যদিও বছর ঘুরতেই সামগ্রিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে আশাবাদী কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+