দিনে নয় ঘণ্টা ঘুমাতে পারলেই মিলবে এক লক্ষ টাকা বেতন
দিনে নয় ঘণ্টা ঘুমাতে পারলেই মিলবে এক লক্ষ টাকা বেতন
ঘুম তো প্রায় সব মানুষেরই প্রিয়। ঘুমাতে কে না ভালোবাসে। কিন্তু ভাবুন তো, শুধুমাত্র ঘুমানোই যদি আপনার চাকরি হয় ? যদি আপনাকে বলি যে এমন কর্মক্ষেত্র রয়েছে যেখানে প্রতিদিন নয় ঘণ্টা ঘুমানোর জন্য আপনাকে মোটা অঙ্কের অর্থ প্রদান করা হবে ? শুনতে অবাক হলেও ঘটনাটি সত্যি। 'ওয়েকফিট’ নামক একটি ভারতীয় বিছানা প্রস্তুতকারক সংস্থা এই ধরণের কাজের জন্য নিয়োগ করছে ইন্টার্ন। যার জন্য প্রদান করা হবে মোটা অঙ্কের টাকাও।

জানা যাচ্ছে, মানুষের ঘুমানোর উপর পরীক্ষা মূলক ভাবে নজরদারি চালানোর জন্যই এই ধরণের ইন্টার্ন নিয়োগ করা হচ্ছে। প্রতিদিন নয় ঘণ্টা করে টানা একশো দিন ঘুমানোর জন্য প্রার্থী কে দেওয়া হবে এক লক্ষ টাকা। যদিও ইন্টার্নশিপ পাওয়া সামান্য চ্যালেঞ্জের বিষয়। একজন প্রার্থীকে অবশ্যই ঘুমের প্রতি তার প্রেম সম্পর্কে কোম্পানিকে বোঝাতে হবে। তবেই পাওয়া যাবে এই 'একশো দিনের’ চাকরি।
সংস্থার কর্ণধার চৈতন্য রামলিঙ্গেগৌদা বলেন যে তারা দেশের সেরা স্লিপারদের নিয়োগের দিকে তাকিয়ে আছেন। যারা ঘুমকে সব থেকে বেশি অগ্রাধিকার দেয়, এবং ঘুমের জন্য যে কোনও কিছু করতে পারে এমনই প্রার্থী তারা চাইছে আদতে।
ইন্টার্নশিপ চলাকালীন প্রার্থীদের প্রদান করা হবে স্লিপ ট্র্যাকার। যার সাহায্যে কোনও গদিতে ঘুমানোর সময় সেই প্রার্থীর ঘুমের উপর নজরদারি করতে পারবে সংস্থাটি। যদিও প্রতিদিন নয় ঘণ্টা করে টানা একশো দিন ঘুমানোর সম্পূর্ণ তথ্য সংগ্রহ করার পরেই টাকা দেওয়া হবে প্রার্থীকে।












Click it and Unblock the Notifications