মাফিয়ারাজ দমনে মরিয়া যোগী সরকার, তৈরি হল ৬১ জনের তালিকা

আতিক হত্যাকাণ্ডের পর মাফিয়া দমনে কড় সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। কোনও ভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যহত হতে দেওয়া যাবে না। পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তারপরেই যোগীর পুলিশ ৬১ জন মাফিয়ার একটি তালিকা তৈরি করেছে।

এই ৬১ জন মাফিয়া রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের বিপুল সম্পত্তির হিসেব থেকে শুরু করে তাঁদের সম্পর্কে যাবতীয় তথ্য তারা সংগ্রহ করে ফেলেছে। সূত্রের খবর এই মাফিয়াদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে যোগীর পুলিশ। জানা গিয়েছে এই ৬১ জন মাফিয়ার প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে।

যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশকে মাফিয়া রাজ থেকে মুক্ত করতে মরিয়া যোগী সরকার। একের পর এক পদক্ষেপ করে যাচ্ছেন তিনি। গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাইয়ের হত্যাকাণ্ডের পর আরও তৎপর হয়ে উঠেছেন যোগী সরকার। পুলিশের হেফাজতে থাকাকালীনই সাংবাদিক বৈঠকের সময় তাঁদের গুলি করে হত্যা করা হয়।

যোগী আদিত্যনাথ

প্রায়াগরাজের এই ঘটনায় রীতিমত শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। সঙ্গে সঙ্গে প্রয়াগরাজে ১৪৪ ধারা জারি করা হয়। তারপরেই রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারীকদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে রাজ্যের আইন প্রশাসন রক্ষায় কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। কোনও ভাবেই মাফিয়ারাজ কায়েম হতে দেওয়া যাবে না রাজ্যে সেদিকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

যোগী আদিনত্যনাথ

কোনও ভাবে যেন আতিক আহমেদ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে গুজব না ছড়ায় সেদিকে নজর দেওয়ার জন্য যোগী সরকার কড়া নির্দেশ দিয়েছেন। কোনও রকম গুজব ছড়ানো হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে রাজ্যবাসীকেও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

যোগীর কড়া নির্দেশ মেনেই ৬১ জন মাফিয়ার তালিকা তৈরি করেছে উত্তর প্রদেশ পুলিশ। উত্তর প্রদেশের স্পেশাল ডিজি এবং আইজি আইন শৃঙ্খলা জানিয়েছেন, যে তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে মাফিয়া, বালি মাফিয়া, গরুপাচারকারীরা নামও। সেই তালিকার শীর্ষে রয়েছে প্রতাপগড়ের সুধাকর সিং। প্রতাপগড় সুলতানপুর এলাকায় তার দাপট। মদের কারবারি এই সুধাকর সিং।

প্রতাপগড়ের বাসিন্দা আরেক মাফিয়া গুড্ডু সিংয়ের নামও রয়েছে তালিকায়। সেও মদের কারবার করে। প্রতাপগড় এলাকাতেও তার দাপট রয়েছে। যদিও সে জেলেই রয়েছে। পুলিশ ১২ কোটি টাকা মদ উদ্ধার করেছে তার ডেরায় তল্লাশি চালিয়ে। এছাড়াও বাহরিচের গব্বর সিংয়ের নাম রয়েছে তালিকায়। পুলিশের খাতায় ৫৬টি মামলা রয়েছে তার নামে। খুন,ডাকাতি, রাহাজানি থেকে শুরু করে জমি জবর দখলের মত অপরাধের সঙ্গে জড়িত সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+